জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে: বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৬, ৭:১৪:১০ অপরাহ্ন

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা, দেশপ্রেম ও স্বজনপ্রীতিমুক্ত নেতৃত্বের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা অনুসরণ করেই বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে। তাঁর নেতৃত্বে একটি ভগ্নপ্রায় দেশ ঘুরে দাঁড়িয়েছিল। বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছিল। তাঁর সময়ে শিল্পকারখানায় নতুন বিনিয়োগ শুরু হয়। দুর্ভিক্ষের অভিশাপ পেছনে ফেলে অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে যায় দেশ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকেলে সিলেট নগরীতে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন পর যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সুযোগ ফিরে এসেছে। ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিন। ১৯৭৫ সালের ৩ নভেম্বরের অভ্যুত্থানের পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা দীর্ঘস্থায়ী হলে দেশ আবারও অন্ধকারের দিকে ফিরে যেত। বাংলাদেশের মানুষ সেই অবস্থায় ফিরে যেতে চায়নি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অভিন্ন প্রত্যাশা থেকেই সেদিন সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা শহীদ জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেছিলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ৭ নভেম্বরের পর শহীদ জিয়াউর রহমান তাঁর অসাধারণ নেতৃত্বগুণ দিয়ে দেশকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর শাসনামলে বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে। জাতীয়তাবাদী নেতৃত্বের মাধ্যমে তিনি দেশের মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও দেশপ্রেম জাগিয়ে তুলেছিলেন। মুসলিম বিশ্বেও বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল।

মন্ত্রী আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও নেতৃত্বের পথ অনুসরণ করে আজ তাঁর অনুসারীদের ওপর দেশ পুনর্গঠনের গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। সততা, স্বজনপ্রীতিমুক্ত মানসিকতা, দেশপ্রেম ও দায়িত্বশীলতার যে মানদণ্ড তিনি স্থাপন করেছেন, তা ধারণ করতে হবে। এই আদর্শ সামনে রেখেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।

রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নানা প্রতিকূলতা মোকাবিলা করেছেন। এসব সংগ্রামের মধ্য দিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে যে ঐক্য ও রাজনৈতিক চেতনা তৈরি হয়েছে, তা ধরে রাখতে হবে।

সমাবেশ পরিচালনা করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। আরও বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।

সমাবেশ ও র‍্যালিতে সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট হোসেন, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্যসচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক চৌধুরী, সদস্যসচিব আফসর খান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
উদ্বেগ কাটছে না পোশাকশিল্পে, গাজীপুরে ফের বিক্ষোভ-সংঘর্ষ

উদ্বেগ কাটছে না পোশাকশিল্পে, গাজীপুরে ফের বিক্ষোভ-সংঘর্ষ

ব্রিটেনে বাংলা সাংবাদিকতার শতবর্ষের ইতিহাস সংরক্ষণে এগিয়ে এলেন সাংবাদিক-সম্পাদকরা

ব্রিটেনে বাংলা সাংবাদিকতার শতবর্ষের ইতিহাস সংরক্ষণে এগিয়ে এলেন সাংবাদিক-সম্পাদকরা

কুলাউড়ায় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলি

কুলাউড়ায় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলি

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে গতি, চলছে চাহিদাপত্র সত্যায়ন

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে গতি, চলছে চাহিদাপত্র সত্যায়ন

সর্বশেষ সংবাদ
উদ্বেগ কাটছে না পোশাকশিল্পে, গাজীপুরে ফের বিক্ষোভ-সংঘর্ষ
উদ্বেগ কাটছে না পোশাকশিল্পে, গাজীপুরে ফের বিক্ষোভ-সংঘর্ষ
সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান
সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা
আসক জেলা কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা
আসক জেলা কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা
ব্রিটেনে বাংলা সাংবাদিকতার শতবর্ষের ইতিহাস সংরক্ষণে এগিয়ে এলেন সাংবাদিক-সম্পাদকরা
ব্রিটেনে বাংলা সাংবাদিকতার শতবর্ষের ইতিহাস সংরক্ষণে এগিয়ে এলেন সাংবাদিক-সম্পাদকরা
কুলাউড়ায় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলি
কুলাউড়ায় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে গতি, চলছে চাহিদাপত্র সত্যায়ন
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে গতি, চলছে চাহিদাপত্র সত্যায়ন
জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুরোগী ১০০০ ছাড়ালো
সিলেটে ডেঙ্গুরোগী ১০০০ ছাড়ালো
সীমান্তে ১৯ বিজিবির ৪২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ৪২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪০
হাসপাতাল ছেড়েই ঢাকায় গেলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী
হাসপাতাল ছেড়েই ঢাকায় গেলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী
হবিগঞ্জে দেশীয় অস্ত্র-ইয়াবাসহ ৪ ডাকাত এসআরবির জালে
হবিগঞ্জে দেশীয় অস্ত্র-ইয়াবাসহ ৪ ডাকাত এসআরবির জালে
কিনব্রিজ বন্ধ, নতুন সেতুতেও বিধিনিষেধ : যানজট বাড়ার শঙ্কা
কিনব্রিজ বন্ধ, নতুন সেতুতেও বিধিনিষেধ : যানজট বাড়ার শঙ্কা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top