মদন মোহন কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৬, ৮:১২:২৪ অপরাহ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈষম্য অবসানের লক্ষ্যেই ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার অনবদ্য বিপ্লব সংঘটিত হয়েছিল। এর ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র প্রকৃত মুক্তির স্বাদ লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার। শিক্ষক পরিষদের সম্পাদক আলী হাসান পারভেজের সভাপতিত্বে এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক উজ্জ্বল দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ, একই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হোসনে আরা কামালী এবং রসায়নবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল হামিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার। বিজ্ঞপ্তি






