কুমারগাঁও বাসস্ট্যান্ডে ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৬, ৯:১৪:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭৭ পিস ইয়াবাসহ আফাজ উদ্দিন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে নগরীর জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় জনতা ব্যাংক পিএলসি, কুমারগাঁও শাখার সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আফাজ উদ্দিন কুমারগাঁও এলাকার শেখপাড়ার এমাদ উদ্দিনের পুত্র।
রোববার (৮ নভেম্বর) এসএমপির মিডিয়া সেল থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্ব আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।






