জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

দেশজুড়ে নাশকতা ঠেকাতে পুলিশের সাঁড়াশি অভিযান 


প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ৭:৩৩:০৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও নানা ধরনের নাশকতামূলক কর্মকান্ডে উদ্বেগ বাড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে। বিচ্ছিন্নভাবে এসব ঘটনার তদন্ত ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি এবার নাশকতার পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে পুলিশ।
মাঠপর্যায়ে সরাসরি হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের পাশাপাশি নেপথ্যের অর্থায়নকারী, পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও সমন্বয়কারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ককটেল ও বিস্ফোরক তৈরির উপকরণের উৎস, সরবরাহকারী এবং এসবের সঙ্গে জড়িত চক্রের সন্ধানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সন্দেহভাজন নাশকতাকারীদের বাড়িতে অভিযান, সীমান্তবর্তী জেলাগুলোয় বাড়তি সতর্কতা, গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট জোরদার করার পাশাপাশি আগাম তথ্যের ভিত্তিতে নাশকতা প্রতিরোধে মাঠপর্যায়ের পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। তবে অভিযানের নামে গণগ্রেপ্তার বা নিরীহ মানুষকে হয়রানি না করার বিষয়েও সতর্ক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। এছাড়া সন্দেহভাজন নাশকতাকারীদের অবস্থান শনাক্ত করে তাদের বাড়িতে অভিযান চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
নির্দেশনার পর দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, যানবাহন চলাচলের পথ এবং জনসমাগমস্থলে বাড়ানো হয় পুলিশি নজরদারি। রাত থেকে বিভিন্ন এলাকায় শুরু হয় বিশেষ অভিযান।
পুলিশের এবারের অভিযানে কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, তাদের সহযোগীদের খুঁজে বের করা, অর্থের উৎস অনুসন্ধান এবং বিস্ফোরক তৈরির উপকরণ সরবরাহের পথ শনাক্ত করা। একই সঙ্গে এসব ঘটনায় কোনো সংঘবদ্ধ চক্র বা নেটওয়ার্ক কাজ করছে কিনা, তা তদন্তের আওতায় আনার নির্দেশনা রয়েছে।
পুলিশের একাধিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে নাশকতার ধরনে পরিবর্তন এসেছে। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়া এবং গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে বিস্ফোরক নিক্ষেপের ঘটনা ঘটছে। এসব ঘটনায় কারা সরাসরি অংশ নিচ্ছে, কারা তাদের সংগঠিত করছে এবং কোথায় থেকে অর্থ ও বিস্ফোরক সরবরাহ করা হচ্ছে, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
সাম্প্রতিক নাশকতার ঘটনায় ককটেল ও অন্যান্য বিস্ফোরক ব্যবহারের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্বেগ বাড়িয়েছে। শুধু বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ কিংবা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেই তদন্ত শেষ করতে চায় না পুলিশ। বরং এসব বিস্ফোরক কোথায় তৈরি হচ্ছে, কারা উপকরণ সরবরাহ করছে এবং কীভাবে তা বিভিন্ন এলাকায় পৌঁছাচ্ছে, সেই উৎস খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পুলিশের তদন্তসংশ্লিষ্টরা বলছেন, তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নাশকতার অর্থের উৎস। কারা অর্থ দিচ্ছে, কীভাবে অর্থ পৌঁছাচ্ছে, কারা মাঠপর্যায়ে তা বিতরণ করছে- এসব বিষয় অনুসন্ধান করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার মধ্যে সাংগঠনিক যোগাযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় নাশকতায় জড়িত ব্যক্তিদের বাড়িতে অভিযান চালানোর বিষয়টিও রয়েছে। মাঠপর্যায়ের পুলিশকে নিজ নিজ এলাকার অপরাধপ্রবণ স্থান, সন্দেহভাজন ব্যক্তিদের অবস্থান এবং সাম্প্রতিক নাশকতার সঙ্গে সংশ্লিষ্টদের তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় একাধিকবার ককটেল বিস্ফোরণ কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেসব এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে অপরাধীদের সহযোগী ও আশ্রয়দাতাদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করবে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেছেন, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার, সিসি ক্যামেরা ও সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সংঘটিত প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে পুলিশ সদর দপ্তরের বৈঠকে আইজিপি আলী হোসেন ফকির সাঁড়াশি অভিযানে আওয়ামী লীগ আমলের মতো গণগ্রেপ্তার না করার জন্য মাঠ পুলিশকে নির্দেশ দিয়েছেন। অভিযানে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে বলেছেন।

জাতীয় এর আরও খবর
হাম ও ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু

হাম ও ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু

বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর 

গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর 

সর্বশেষ সংবাদ
রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত বিমানের
রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত বিমানের
হাম ও ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু
এসআরবির অভিযানে ধর্ষক গ্রেফতার
এসআরবির অভিযানে ধর্ষক গ্রেফতার
ডিবির অভিযানে ৩ জন আটক
ডিবির অভিযানে ৩ জন আটক
রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, আটক ৪
রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, আটক ৪
নগরীতে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
নগরীতে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
নবীগঞ্জে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা
নবীগঞ্জে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা
সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় 
কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় 
সংবাদ প্রকাশের পর : কুলাউড়ায় জব্দকৃত সিলিকা বালুর নিলাম বাতিল, আটক ১
সংবাদ প্রকাশের পর : কুলাউড়ায় জব্দকৃত সিলিকা বালুর নিলাম বাতিল, আটক ১
প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন ১২ ডিসেম্বর
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন ১২ ডিসেম্বর
সাফল্যের ১৭ বছরে বাংলা সংলাপ
সাফল্যের ১৭ বছরে বাংলা সংলাপ
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top