জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর 


প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ৭:৩১:২৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়ে আর ফিরে না আসা ব্যক্তিদের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এদিন গুমের বিচারের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা।
তদন্তের অগ্রগতি তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে প্রায় আড়াইশ গুমের অভিযোগ এসেছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিটা পরিবার ধরে ধরে আমাদের তদন্ত চলছে। এরই মধ্যে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। প্রতিবেদন হাতে পেলে যাচাই-বাছাইয়ের পর আনুষ্ঠানিক অভিযোগ আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
এ সময় মানবাধিকার সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের বিচারের জন্য বর্তমানে দুটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। এজন্য আরও ট্রাইব্যুনাল প্রয়োজন। গুমের শিকার ব্যক্তিদের প্রকৃত ঘটনা উদঘাটনসহ দায়ীদের জবাবদিহির আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
এর আগে, ২৫ আগস্ট সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন ভুক্তভোগী পরিবারের কয়েকজন সদস্য। তখন গুমের এসব অভিযোগ রাজনৈতিক বিবেচনায় তদন্ত বা বিচার না করার অনুরোধ জানিয়েছেন মায়ের ডাকের এই সমন্বয়ক।

জাতীয় এর আরও খবর
বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

দেশজুড়ে নাশকতা ঠেকাতে পুলিশের সাঁড়াশি অভিযান 

দেশজুড়ে নাশকতা ঠেকাতে পুলিশের সাঁড়াশি অভিযান 

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

সর্বশেষ সংবাদ
সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় 
কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় 
সংবাদ প্রকাশের পর : কুলাউড়ায় জব্দকৃত সিলিকা বালুর নিলাম বাতিল, আটক ১
সংবাদ প্রকাশের পর : কুলাউড়ায় জব্দকৃত সিলিকা বালুর নিলাম বাতিল, আটক ১
প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন ১২ ডিসেম্বর
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন ১২ ডিসেম্বর
সাফল্যের ১৭ বছরে বাংলা সংলাপ
সাফল্যের ১৭ বছরে বাংলা সংলাপ
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শব্দদূষণবিরোধী অভিযানে ৮ ব্যক্তি ও যানবাহনকে জরিমানা
শব্দদূষণবিরোধী অভিযানে ৮ ব্যক্তি ও যানবাহনকে জরিমানা
জৈন্তায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ
জৈন্তায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ
পাথর কোয়ারি খুললে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা
পাথর কোয়ারি খুললে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা
আ’লীগ নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
আ’লীগ নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
নবীগঞ্জে নিত্যপণ্যের দামে আগুন
নবীগঞ্জে নিত্যপণ্যের দামে আগুন
জুড়ীতে বাক্‌ ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী হত্যা: ৯ দিনেও গ্রেপ্তার নেই
জুড়ীতে বাক্‌ ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী হত্যা: ৯ দিনেও গ্রেপ্তার নেই
নকশা ছাড়া ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: সিউক চেয়ারম্যান
নকশা ছাড়া ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: সিউক চেয়ারম্যান
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top