জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

শীত আসছে ধীরপায়ে


প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৪:০৫:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : কার্তিকের শেষ বিকেলের রোদটা এখন কেমন যেন ম্লান। পঞ্জিকার পাতায় কার্তিক ফুরিয়ে যাচ্ছে, অথচ চিরচেনা সেই হাড়কাঁপানো শীতের দেখা নেই। তবুও ভোরের ঘাসে জমে থাকা একবিন্দু শিশির আর সন্ধ্যার হালকা হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত আসছে, খুব ধীরপায়ে-নিঃশব্দে।
গতকাল কার্তিকের ২৬তম দিনে গোধূলি বেলায় বয়ে যায় এক পশলা হিমেল হাওয়া। দিনের শেষে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ছিল, ঠিক তখনই বাতাসে মিশে থাকা এই মৃদু শীতলতা নগর ও গ্রামীণ জীবনে এক স্নিগ্ধ আমেজ ছড়িয়ে দেয়। সন্ধ্যা নামার ঠিক আগমুহূর্তে তাপমাত্রার এই সামান্য পতন সবার নজর কেড়েছে।
বুধবার সন্ধ্যা ৬টায় সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতার্সে আদ্রতা ছিলো ৫৯ শতাংশ।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিবারের মতো এবারও প্রথম শীতের আবহ অনুভূত হচ্ছে দেশের উত্তরাঞ্চলে। তবে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ বছর অনুভূত তাপমাত্রা কিছুটা বেশি। আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তনের ফলে স্বাভাবিকের চেয়ে অনুভূত তাপমাত্রা সামান্য বেশি থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, কার্তিকে শুধু শীত নয়, বৃষ্টিও উল্লেখযোগ্য হারে কম হয়েছে। ইংরেজি অক্টোবর মাসে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাত বিবেচনা করা হয় ১৭৯ মিলিমিটার। কিন্তু এবার গড় বৃষ্টি ৫৭ মিলিমিটার রেকর্ড হয়েছে।
কার্তিকে বৃষ্টি কম হওয়ার প্রবণতা থাকলেও এতটা কম পরিমাণ ভাবাচ্ছে আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞদের। এর একটি বড় কারণ প্রশান্ত মহাসাগরের প্রাকৃতিক জলবায়ু প্রক্রিয়া এল নিনো।
কেমন থাকবে এবারের শীতকাল?
আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, এবারের এল নিনো হতে পারে ‘সুপার এল নিনো’ এবং ২০২৬ সাল হতে পারে ‘উষ্ণতম বছর’। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার বাংলাদেশে শীত পড়বে না?
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, তাপমাত্রা ২৪ ডিগ্রির নিচে নামলেই শীতল অনুভূতি হয়। ইতোমধ্যে উত্তর ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভোরের দিকে শীত পড়ছে। কোনো কোনো জায়গায় কুয়াশাও দেখা যাচ্ছে। তিনি বলেন, এল নিনোর প্রভাবে শীত পড়বেই না, তেমন ঘটার সম্ভাবনা একেবারেই নেই।
শীতে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। তিনি জানান, এল নিনোর প্রভাবে বিশ্বে গড় তাপমাত্রা প্রায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। বাংলাদেশে বেড়েছে প্রায় ১ দশমিক ৩ ডিগ্রি। সে হিসাবে যেমন শীত আমরা পেয়ে থাকি, তেমন না-ও পেতে পারি। তবে এ ক্ষেত্রে বৃষ্টি ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, নভেম্বরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা আছে।
শাহীনুল বলেন, শক্তিশালী এল নিনোর প্রভাব প্রতিটি অঞ্চলে একই রকম পড়বে, এমন নয়। তাপমাত্রা কত, সেটি যেমন একটি বিষয়, আবার শীত কতটা অনুভূত হবে সেটি আরেকটি বিষয়। যেমন: কুয়াশা কেমন থাকছে, বাতাসের তীব্রতা কেমন, তার ওপর শীত নির্ভর করে।
ব্যাখ্যা করে তিনি বলেন, বৃষ্টি কম হলে কুয়াশা ঘন হতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে দিনের তাপমাত্রা কমে ঠান্ডা অনুভূত হতে পারে। ভিন্ন চিত্রও দেখা দিতে পারে। দেখা গেল তাপমাত্রা ততটা বেশি না, কিন্তু বাতাসের তীব্রতা বেশি থাকায় ঠান্ডার অনুভূতি বাড়তে পারে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, ‘এল নিনোর প্রভাব থাকায় এবার শীতের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনাই বেশি। তবে এমন নয় যে শীত থাকবে না কিংবা কোনো শৈত্যপ্রবাহ হবে না। শীত দেরিতে আসবে কিংবা শীতের সময়টা ছোট হয়ে আসবে, এমন কোনো বিষয় নেই। তবে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম।

প্রচ্ছদ এর আরও খবর
কেনাকাটার ভিড়ে অগ্নিঝুঁকি: নগরের ৪৫ মার্কেটে নেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা

কেনাকাটার ভিড়ে অগ্নিঝুঁকি: নগরের ৪৫ মার্কেটে নেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা

এক মাসে এসএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৬৫১

এক মাসে এসএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৬৫১

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫১

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫১

সর্বশেষ সংবাদ
শীত আসছে ধীরপায়ে
শীত আসছে ধীরপায়ে
কেনাকাটার ভিড়ে অগ্নিঝুঁকি: নগরের ৪৫ মার্কেটে নেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা
কেনাকাটার ভিড়ে অগ্নিঝুঁকি: নগরের ৪৫ মার্কেটে নেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা
এক মাসে এসএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৬৫১
এক মাসে এসএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৬৫১
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫১
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫১
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
খাজাঞ্চি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাওছার আহমদের গণসংযোগ
খাজাঞ্চি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাওছার আহমদের গণসংযোগ
রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত বিমানের
রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত বিমানের
হাম ও ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু
এসআরবির অভিযানে ধর্ষক গ্রেফতার
এসআরবির অভিযানে ধর্ষক গ্রেফতার
ডিবির অভিযানে ৩ জন আটক
ডিবির অভিযানে ৩ জন আটক
রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, আটক ৪
রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, আটক ৪
নগরীতে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
নগরীতে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
নবীগঞ্জে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা
নবীগঞ্জে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা
সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top