জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বেঁধে দেওয়া দামে মিলছে না পণ্য


প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৪, ৯:৫৬:৩৯ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার : রমজান এলেই মূল্যবৃদ্ধির যেন প্রতিযোগিতায় মেতে ওঠেন ব্যবসায়ীরা। এবারো রমজানে নিত্যপণ্যের চড়া দাম কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরবরাহ কম, ভ্যাট বেশি, ডলার সংকটের মতো নানা অজুহারে পণ্যের দাম বাড়িয়েই চলছেন অসাধু ব্যবসায়ীরা। এর জেরে শুক্রবার গরুর মাংস, ছোলা, ব্রয়লার মুরগিসহ ২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দেয় সরকার।

তবে শনিবার বাজারঘুরে দেখা গেছে, অধিকাংশ পণ্য নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। যেসব পণ্যের দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছিল তা আগের বেশি দামেই বিক্রি হচ্ছে, আর যেসব পণ্যের দাম আগে থেকেই কম ছিল তা একই দামে বিক্রি হচ্ছে।

প্রতিকেজি ব্রয়লার মুরগি ভোক্তা পর্যায়ে ১৭৫ টাকা ও সোনালি মুরগি ২৬২ টাকা দরে বিক্রির কথা থাকলেও ব্রয়লার বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকা ও সোনালি মুরগি ২৬২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, শুক্রবার তারা ১৮৫ টাকা দরে পাইকারি কিনেছেন, তাই তারা খুচরা ২১০ টাকা কেজিতে বিক্রি করছেন।মুগডাল ১৬৫ টাকা কেজি দরে বিক্রির কথা থাকলেও শনিবার এই পণ্যটি বিক্রি হচ্ছে ১৭০ টাকা দরে। খুচরা বাজারে ছোলার দাম ৯৮ টাকা নির্ধারণ করে দেওয়া হলেও তা বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা কেজি দরে।

এদিকে দুইটি মাছের দাম বেঁধে দেয় সরকার। চাষের পাঙাশ ১৮০ টাকা ও কাতলা ৩৫৩ টাকা দাম নির্ধারণ করে দেয়। তবে আগে থেকেই পাঙ্গাশ ১৬০-১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাতল মাছও আগে থেকে সাড়ে ৩শ দরে বিক্রি হচ্ছিল।

সরকার নির্ধারিত দাম নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে ভোক্তার মধ্যে। পাঙ্গাশ মাছ কিনতে আসা এক ভোক্তা বলেন, কোথায় সরকার জিনিসের দাম কমাবে, তা না করে আরও বাড়াই দিচ্ছে। পাঙ্গাশ তো ১৬০ টাকা কেজিতে বিক্রি হইতো, সেইটা ১৮০ টাকা কেমনে নির্ধারণ করে বলেন।

বাজার করতে আসা আরেক ক্রেতা বলেন, সরকার যে দাম নির্ধারণ করে দেয়, তা শুধু গণমাধ্যমেই দেখতে পাই, বাজারে এর বাস্তবায়ন তো দেখি না।এদিকে বিক্রেতারা বলছেন, সরকার নির্ধারিত দামের কোনো নির্দেশনা তাদের কাছে পৌঁছায়নি। তাই তারা আগের দামেই পণ্য বিক্রি করছেন। তবে অনেক বিক্রেতার দাবি, নতুন দামে পাইকারি বাজার থেকে তারাও পণ্য কিনতে পারেননি। তাই বাড়তি দামেই তারা বিক্রি করছেন পণ্য।

শনিবার বাজার ঘুরে দেখা গেছে, সরকার মুগ ডাইলের দাম ১৬৫ টাকা নির্ধারণ করলেও ১৭০-১৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মসুর ডাল (উন্নত) ১৩০ টাকা দরেই বিক্রি হলেও মসুর ডাল (মোটা) ১০৫ টাকার বিপরীতে ১১০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সরকার কর্তৃক গরুর মাংসের দাম ৬৬৫ টাকা নির্ধারণ করা হলেও বাজারে ৭৫০ টাকা দরেই বিক্রি হচ্ছে গরুর মাংস। একই সাথে খাসির মাংস বিক্রি হচ্ছে ১০৫০ টাকা কেজি। যদিও সরকার খাসির মাংসের দাম নির্ধারণ করেছে ১০০৪ টাকা।

সরকার ডিমের হালি ৪০ টাকা নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে ৪৫-৪৮ টাকা হালি। দেশি পেঁয়াজের দাম ৬৬ টাকা নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। দেশি রসুন ১২১ টাকা কেজির স্থলে ১৪০-১৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। আমদানিকৃত আদার কেজি ১৮১ টাকার বিপরীতে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। শুকনো মরিচের দাম ৩২৮ টাকা কেজি নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজি।

এ ব্যাপারে সিলেটের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মো. হুমায়ুন কবির দৈনিক জালালাবাদকে বলেন, ২৯ টি পণ্যের দাম বেঁধে দেয়া হয়েছে। সেই আলোকে বাজার মনিটরিং করা হচ্ছে। এরমধ্যে কিছু পণ্যের দাম ঠিক রয়েছে। কয়েকটি পণ্যের দাম কিছুটা বেশী দেখা গেছে। আমরা বাজারে কাজ করছি দুয়েকদিনের মধ্যে নির্দিষ্ট দামেই পণ্য বিক্রি হবে।

তিনি বলেন, সম্প্রতি সিটি কর্পোরেশন থেকে গরুর মাংসের মূল্য ৭৫০ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে। শীঘ্রই মেয়র মহোদয় ও সিটি কর্পোরেশন কর্মকর্তাদের সাথে বসে এ বিষয়ে কথা বলবো। এছাড়া ১৯ মার্চ জেলা প্রশাসক কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে পণ্যমূল্য নিয়ে বিস্তারিত পদক্ষেপ নেয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা

বিশ্বব্যাংকের প্রতিবেদন  : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

বিশ্বব্যাংকের প্রতিবেদন : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন

রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন

সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন

সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন

সর্বশেষ সংবাদ
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
রেমিট্যান্সে খরচ বেড়েছে
রেমিট্যান্সে খরচ বেড়েছে
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top