জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আল বিদা মাহে রমজান


প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৪, ১২:১৯:৪৩ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার: রমজান বিশ্ব মুসলিমের জন্য সম্ভাবনার অপার এক দ্বার। যে দ্বার দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারে। রমজানের সাথে ঈমানদারদের আবেগ জড়িত। অনেকে রমজানকে স্বাগত জানাবার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন। আবার রমজানের বিদায়ে হয়ে যান আবেগে আপ্লুত। যেন কত কাছেরজন বিদায় নিচ্ছে। এটাই তো ঈমানদারদের চরিত্র। যুগে যুগে আল্লাহ ওলি আউলিয়ারা এভাবেই রমজানকে কত আপন করে নিয়েছেন। আল্লাহও রমজানকে আলাদা গুরুত্ব দিয়েছেন। যারা রমজানের রোজা রাখেন তাদের জন্য নিজেই পুরস্কার বলে ঘোষণা দিয়েছেন। রমজানে অজ¯্র পরিমাণে বাড়িয়ে দিয়েছেন তাঁর রহমত, বরকত, মাগফিরাত জরিয়া।

রমজানে মুসলমানদের মাঝেও একটা পরিবর্তন লক্ষ করা যায়। সবাই ইবাদাতে আলাদাভাবে মশগুল হয়ে পড়েন। বেশি করে ইবাদাতের জন্য আলাদা সময় বের করেন। মসজিদগুলোতে মুসল্লীদের পরিমাণ বেড়ে যায়। এটা অবশ্যই একটি ভালো দিক। রমজান তো এসেছেই আমাদের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতে। আমাদের জীবনধারায় ত্যাগ আর সংযমের মাধ্যমে একটা নিয়মতান্ত্রিকতা নিয়ে আসতে। কিন্তু অনেকসময় দেখা যায় রমজানের শুরুতে অনেকের মধ্যে ঈবাদতের জন্য যে আলাদা আগ্রহ দেখা যায় তা রমজান কয়েকদিন গেলে পরে যেন কমে যায়। বিশেষকরে সাতাশ রোজার পর মসজিদগুলোতে মুসল্লীদের সংখ্যা অনেক কম দেখা যায়। আর ঈদের আগেরদিন এশার নামাজে বা ঈদের দিন ফজরের নামাজে অনেক মসজিদে এক কাতারও ভালোভাবে পুরো হয়না। এটা কোনোভাইে আমাদের জন্য সুন্দর দেখায় না যারা রমজানের শুরুতে ইবাদাতের জন্য মশগুল ছিলাম, মসজিদমুখীতার জন্য আন্তরিক ছিলাম। রমজানে আমরা ইবাদাত বন্দেগীতে আলাদভাবে সময় দিয়ে এটাই প্রমাণ করেছি আমরা চাইলে আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারি। আমরা চাইলে আমাদের জীবনকে আল্লাহর রঙে সাজাতে পারি। এটা আমাদের চাওয়া পাওয়ার উপর নির্ভর করে। আর আমরা যদি আমাদের জীবনকে আল্লাহর রঙে সাজাতে চাই তো আল্লাহ তো আমাদের সাথেই আছেন। সুতরাং আমাদের এ নিয়ে খেয়াল করা দরকার রমজানে আমরা যে সুন্দর একটা অভ্যাস গড়ে তুলি তা যেন সারাবছর জারি রাখবার চেষ্টা করি। রমজান যাবার সাথে সাথে যেন আমাদের ইবাদতি মনও বিদায় না নেয়। রমজানে যেভাবে আল্লাহর নিয়ম মানার সুন্দর একটা পরিবেশ তৈরি হয় এটা কিন্তু আমাদেরই তৈরি। আমরাই সতর্কভাবে এ পরিবেশ তৈরি করি। তাই আমরা যদি চাই তো রমজান ছাড়াও সারাবছর এ সুন্দর পরিবেশ তৈরি করতে পারি। মূলকথা হলো আমাদের আগ্রহ। অনেকে বলতে পারেন রমজানে তো মূল শয়তান বন্দী থাকে তাই এই পরিবেশ হয়ে থাকে। এটা যুক্তির জন্য ধরা যায় কিন্তু বাস্তবের সাথে খুব একটা খাপ খায়না। কেননা আমরা যদি ভালো কাজের আগ্রহ মনের ভেতর লালন করি আর সেই অনুপাতে আল্লাহর কাছে শয়তানি কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই তাহলে আল্লাহ তো আছেনই। শয়তানের তো সে সুযোগ নেই যে আল্লাহ আশ্রয় থেকে মুমিনদের বিপথী করবে। এটাতো শয়তানের প্রতি আল্লাহর চ্যালেঞ্জ যে শয়তান আল্লাহর বান্দাদের বিপথগামী করতে পারবে না।

আর এ নিয়ে তো কুরআনুল কারীমের সূরা হা-মীম সিজদাহ এর ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেই দিয়েছেন, ‘যদি কখনো শয়তানে কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তাহলে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, অবশ্যই তিনি সবকিছু শুনেন, সবকিছু জানেন’। সুতরাং মুমিনের এ নিয়ে কোনো সংশয় সংকোচের সুযোগ নেই। মুমিনের ইচ্ছাই যতেষ্ট। বাদবাকি আল্লাহর দায়িত্ব। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের রমজানের রোজাগুলো কবুল করুন। আমাদের আমলগুলো কবুল করুন। আমাদের ভুলগুলো মাফ করে দিন। আমাদের সামনের জীবনকে আরো সুন্দর করুন, সমৃদ্ধ করুন, নান্দনিক করুন। রমজানের সুন্দর অভ্যাসগুলো যেন আমরা সারাবছর অব্যহত রাখতে পারি সেই মনসিকতা, আন্তরিকতা, যোগ্যতা আমাদের নসিব করুন।

প্রচ্ছদ এর আরও খবর
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা

বিশ্বব্যাংকের প্রতিবেদন  : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

বিশ্বব্যাংকের প্রতিবেদন : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন

রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন

সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন

সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন

সর্বশেষ সংবাদ
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
রেমিট্যান্সে খরচ বেড়েছে
রেমিট্যান্সে খরচ বেড়েছে
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top