জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের নিয়ে প্রশাসনের সভা


প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৪, ৬:৪০:৫৬ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি:

বিয়ানীবাজারে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভার শুরুতে আহত ও নিহত পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসন। পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে আহত ও নিহত পরিবারের সদস্যরা গণঅভ্যুত্থানের সময়কার স্মৃতিচারণ করেন।
মুফতি আবুল কাশিম হাবিবির কোরআন থেকে তেলাওয়াত ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী শারমীন নেওয়াজের সঞ্চালনায় স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: নুরে জামান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। এখন আমাদের দেশ গড়ার সময়। শহীদদের ত্যাগ, আহতদের আর্তচিৎকার স্মরণ করলে জাতি কখনো ভুল পথে চলতে পারবেনা। সকল বিভাজন-অরাজকতা ত্যাগ করে মানবিক দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।
স্মৃতিচারণ করতে গিয়ে শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুরাবের ভাই জাবুর তাকে প্রশাসনের বিভিন্ন হয়রানি নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। এছাড়া পুলিশের গুলিতে নারায়নগঞ্জে নিহত চারখাইয়ের সোহেল আহমদের পিতাও আবেগতাড়িত কন্ঠে তার ছেলেকে নিয়ে স্মৃতিচারণ করেন। বিয়ানীবাজারে ৫ আগস্ট নিহত রায়হানের পিতাও বক্তব্য রাখেন। আহতদের মধ্যে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, শিক্ষার্থী মুন্না ও ব্যবসায়ী তাজিন চৌধুরী।
স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সমেদ আলী, বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট জেলার সহ-সমন্বয়ক শাহরিয়ার ইমন সানি, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, ইউপি চেয়ারম্যান দেলোওয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমীর আবুল খায়ের, সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম, পৌর আমীর মাওলানা জমির হোসাইন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নজমুল হোসেন প্রমুখ।
স্মরণসভা শেষে নিহত ৫ জন ও আহত ১৪ জনের পরিবারকে আগত অতিথিরা সরকারের পক্ষ থেকে সম্মানি তুলে দেন। পরবর্তীতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

প্রচ্ছদ এর আরও খবর
৩ হাজার ৭২৩ কুকুরকে জলাতঙ্কের টিকাদান

৩ হাজার ৭২৩ কুকুরকে জলাতঙ্কের টিকাদান

কানাইঘাটে পিকআপ চাপায় কিশোরের মৃত্যু

কানাইঘাটে পিকআপ চাপায় কিশোরের মৃত্যু

মক্তব শিক্ষা পুনরুজ্জীবন ও ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে: এমপি আবুল হাসান

মক্তব শিক্ষা পুনরুজ্জীবন ও ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে: এমপি আবুল হাসান

আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের

আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের

সর্বশেষ সংবাদ
৩ হাজার ৭২৩ কুকুরকে জলাতঙ্কের টিকাদান
৩ হাজার ৭২৩ কুকুরকে জলাতঙ্কের টিকাদান
ঝিমাই চা বাগানে এমপি শকুকে সংবর্ধনা
ঝিমাই চা বাগানে এমপি শকুকে সংবর্ধনা
কানাইঘাটে পিকআপ চাপায় কিশোরের মৃত্যু
কানাইঘাটে পিকআপ চাপায় কিশোরের মৃত্যু
মক্তব শিক্ষা পুনরুজ্জীবন ও ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে: এমপি আবুল হাসান
মক্তব শিক্ষা পুনরুজ্জীবন ও ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে: এমপি আবুল হাসান
আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের
আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের
সিলেটে আইন কমিশনের সেমিনার
সিলেটে আইন কমিশনের সেমিনার
সিলেটে হামে ১ শিশুর মৃত্যু
সিলেটে হামে ১ শিশুর মৃত্যু
গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর
গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর
সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সীমান্তে ১৯ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১
কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২
বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২
জৈন্তাপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টাপাল্টি গুলিবর্ষণ
জৈন্তাপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টাপাল্টি গুলিবর্ষণ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top