জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ঈদ বাজার: শেষ মুহূর্তে ব্যস্ত নগরী


প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৫, ১১:৩০:০৮ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার: আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। তাই শেষ মুহূর্তের ঈদ বাজারে ব্যাপক ব্যস্ত নগরী। রাস্তা থেকে দোকানপাট কোথাও যেন পা ফেলার জায়গা নেই। শনিবার বিকেল থেকে নগরীর প্রতিটি রাস্তা ও দোকানপাটে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। হকার নিষিদ্ধ থাকলেও তারা ফুটপাত দখল করে রাস্তার অর্ধেকের বেশি দখল করে নিতে দেখা গেছে। রাস্তা দখলের ফলে পুরো শহর জুড়ে ছিল তীব্র যানজট। ফুটপাত না পেয়ে পথচারীদের রাস্তাদিয়ে হেঁটে যেতে হয়েছে। বিকেল থেকে সেহরী পর্যন্ত চলে কেনাবেচা।

সরেজমিন নগরীর বিভিন্ন বিপনী বিতান ও এলাকা ঘুরে দেখা যায় বিপুলসংখ্যক ক্রেতা ঈদের কেনাকাটা করছেন। শিশু, নারী, তরুণ ও তরুণীরা ঈদ উপলক্ষ্যে বিভিন্ন পোশাক দেখছেন। ঈদবাজারে নারী ক্রেতাদের বেশি ঝোঁক বাহারি থ্রি-পিসে। এছাড়া ঢাকাইয়া জামদানি, রাজশাহী সিল্ক, রাজগুরু, শান্তিপুরী কাতান ও টাঙ্গাইলের তাঁতের শাড়িও বিক্রি হচ্ছে বেশ। প্রসাধনী কিনতে কসমেটিকসের দোকানগুলোতেও ভিড় জমাচ্ছেন নারীরা। কেনাকাটা করতে আসা শাহানুর বলেন, তিনি এবার পছন্দমতো একটি থ্রি-পিস কিনেছেন। অপরদিকে সুবর্ণা আক্তার বলেন, এবারের ঈদবাজারে প্রায় সব দোকানেই পছন্দসই পোশাক পাওয়া যাচ্ছে।

শুরুতে ঈদের বাজারে নারীদের আধিক্য থাকলেও শেষদিকে এসে পুরুষ ক্রেতার সংখ্যা বেড়েছে। নারীরা বিকেল থেকে রাত ১১/১২টার মধ্যে কেনাকাট সারলেও পুরুষরা অনেকে সেহরী পর্যন্ত বিভিন্ন দোকানে ঘুরতে দেখা গেছে। নগরীর আম্বরখানার শামীম আহমেদ বলেন বৃহস্পতিবার বেতন পেয়ে শনিবার বাজার করতে এসেছেন। এর আগে পরিবারের লোকদের জন্য ঋণ করে ঈদের বাজার সেরেছেন। মাসের শেষ হওয়ায় হাতে টাকার টান ছিল আবার বেতন পাবেন কিনা তা নিয়ে সংশয় থাকায় নিজের বাজার করতে পারেন নি। বেতন পেলেও কোনো বোনাস পাননি। তাই কমের মধ্যে একটি পাঞ্জাবি কিনে ঈদের বাজার সারবেন।

নগরীর কুমারপাড়ায় ইয়লো ফ্যাশন হাউসে কথা হয় তুহিন আহমদ নামে এক ক্রেতার সাথে। তিনি বলে সোমবার ঈদ হওয়ার সম্ভাবনা তাই আজ পাঞ্জাবি কিনতে এসেছি। শুরুর দিকে নারীদের ভিড় বেশি ছিল মার্কেটে তাই বের হইনি। তাছাড়া শেষ দিকে এসে তাদের কসমেটিকস পন্যেরও ভালো চাহিদা থাকায় সন্ধ্যার পর নারীদের ভিড় বেশি থাকে। তাই শেষ রাতের দিকে এসেছি।

এদিকে নগরীর বিভিন্ন বিপনী বিতানের পাশাপাশি ধুমধাম বেচাকেনা চললে ফুটপাতেও। ফুটপাতে হকার বসা নিষেধ থাকলেও দুপুরের পর থেকেই ফুটপাত চলে গেছে হকারের দখলে। বিকেল থেকে ফুটপাত ছাড়িয়ে রাস্তার অর্ধেকও দখল করে ব্যবসা করছেন হকাররা। নগরীর সুরমা পয়েন্ট থেকে কোর্ট পয়েন্ট হয়ে চৌহাট্টা পর্যন্ত রাস্তা সবচেয়ে বেশি হকারদের দখলে। এতে একদিকে যেমন যান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে অপরদিকে ফুটপাত না পেয়ে পথচারীদের রাস্তার মাঝ দিয়ে হাঁটতে হচ্ছে। রাস্তা ও ফুটপাত দখলে থাকায় এই রাস্তায় দীর্ঘ সময় যানজট লেগেছিল। কর্তব্যরত ট্রাফিকদের এসময় শৃঙ্খলা নিয়ন্ত্রণে হিমশিম খেতে দেখা যায়।

প্রচ্ছদ এর আরও খবর
আজ মহালয়া 

আজ মহালয়া 

দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট

দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট

সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

সর্বশেষ সংবাদ
আজ মহালয়া 
আজ মহালয়া 
দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট
দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
হামে আরও ৩ জনের মৃত্যু
হামে আরও ৩ জনের মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top