জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

টানা ঢালাও দরপতনে নাকাল শেয়ারবাজার


প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৫, ৯:৫৬:৫৫ অপরাহ্ন


জালালাবাদ ডেস্ক : একের পর এক ঢালাও দরপতন হচ্ছে দেশের শেয়ারবাজারে। এমন দরপতনের মধ্যে পড়ে নাকাল হয়ে পড়েছে দেশের শেয়ারবাজার। আর প্রতিনিয়ত বিনিয়োগ করা পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। এতে আগে থেকেই বড় লোকসানের মধ্যে থাকা বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা আরও ভারী হচ্ছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে হতাশা।বিনিয়োগকরা পুঁজি হারিয়ে হতাশাগ্রস্ত বিনিয়োগকারীরা বিক্ষুব্ধও হয়ে উঠছেন। দরপতনের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন তারা। বিক্ষোভ থেকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদত্যাগ দাবি এবং কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। তবে এতেও বাজার পরিস্থিতির উন্নতি হয়নি।

গত কয়েক কার্যদিবসের মতো সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিরেটর দাম কমেছে। ফলে কমেছে সবকটি মূল্যসূচক। এর মাধ্যমে টানা ৯ কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হলো। যার মধ্যে ৮ কার্যদিবসেই ঢালাও দরপতন হয়েছে।

শেয়ারবাজারে ভয়াবহ দরপতন দেখা দেওয়ায় গতকাল বুধবার মতিঝিলের রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিনিয়োগকারীদের একটি অংশ। বিক্ষোভ কর্মসূচি থেকে বিএসইসির চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ করা হয়। একই সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের পতদ্যাগ দাবি করেন বিনিয়োগকারীরা।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। তবে আধাঘণ্টার মধ্যে দাম কমার তালিকা বড় হয়ে যায়। লেনদেনের শেষদিকে দরপতনের মাত্রা আরও বাড়ে। ফলে ঢালাও দরপতনের সঙ্গে সবকটি মূল্যসূচকের বড় পতন দিয়েই দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে সব খাত মিলে ডিএসইতে ৫২টি কোম্পানির শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে। বিপরীতে দাম কমেছে ৩০০টির। আর ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৫টির শেয়ার দাম বেড়েছে এবং ১৬১টির দাম কমেছে। আর ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৬টি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে ৭২টির দাম কমেছে এবং ৫টির দাম অপরিবর্তিত রয়েছে।এছাড়া বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার কারণে পঁচা ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৭টির এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। আর ১টি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ২৪টির এবং ১১টির দাম অপরিবর্তিত রয়েছে।

সার্বিকভাবে দাম কামার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট কমে ১ হাজার ১০৪ পয়েন্টে নেমে গেছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়েগঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট কমে ১ হাজার ৮৪৫ পয়েন্টে অবস্থান করছে।

সবকটি মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ১৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩০০ কোটি ৬১ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৬৬ কোটি ৫৩ লাখ টাকা।

এ লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিচ হ্যাচারির শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ৪৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি টাকার। ১০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- শাহজিবাজার পাওয়ার, লাভেলো আইসক্রিম, শাইনপুকুর সিরামিক, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, বাংলাদেশ শিপিং করপোরেশন, ডরিন পাওয়ার এবং বেক্সিমকো ফার্মা।

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৮ প্রতিষ্ঠানের মধ্যে ৫০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪১টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৭ কোটি ১৩ লাখ টাকা।

প্রথম পাতা এর আরও খবর
আজ মহালয়া 

আজ মহালয়া 

দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট

দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট

সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

সর্বশেষ সংবাদ
আজ মহালয়া 
আজ মহালয়া 
দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট
দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
হামে আরও ৩ জনের মৃত্যু
হামে আরও ৩ জনের মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top