জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রাষ্ট্রের স্বার্থে সবাইকে এক হতে হবে : জেলা প্রশাসক


প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ৭:২৮:২০ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার: সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন রাষ্ট্রের স্বার্থে সবাইকে এক হতে হবে। সবার আগে রাষ্ট্রের কল্যাণের দিকে নজর দিতে হবে। এজন্য সবার ঐক্যবদ্ধতার প্রয়োজন। নইলে আমরা আবার পেছনে চলে যেতে হবে। চব্বিশের অভ্যুত্থানে সবাই ব্যক্তি স্বার্থ ও ক্ষতির চিন্তা না করে রাষ্ট্রের প্রয়োজনে এক হয়েছিলেন। তাই ব্যক্তি স্বার্থ ও ক্ষতির উর্ধ্বে চিন্তা করে রাষ্ট্রের প্রয়োজনে চিন্তা করতে হবে এবং এক থাকতে হবে।

তিনি বুধবার সিলেট সার্কিট হাউসে আঞ্চলিক তথ্য অফিস সিলেটের আয়োজনে গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে একথা বলেন। এর আগে শুরুতে তিনি চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার শহীদ এটিএম তুরাবসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আহত ও অভ্যুত্থানে যারা অবদান রেখেছেন তাদের কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার। এতে তিনি উল্লেখ করেন ছাত্র-জনতা বুকের রক্ত ঢেলে বাংলাদেশের জন্য নবযুগের সূচনা করেছে। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশ আবারও নতুন করে জেগে ওঠার স্বপ্ন দেখতে শুরু করেছে।

চব্বিশের অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মূল প্রবন্ধে বলা হয় এ আন্দোলনে মূলধারার গণমাধ্যমের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভার্চুয়াল গণমাধ্যম যুগান্তকারী ভূমিকা রাখে। পতিত আওয়ামী সরকারের উল্লেখযোগ্য সহযোগী ছিল দেশের বিভিন্ন গণমাধ্যম, সেই সরকারের সহযোগী হয়ে উস্কানিমূলক সংবাদ প্রচারে সোচ্চার ছিল। চব্বিশের জুলাই-আগস্টে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ফ্যাসিবাদের পতন আন্দোলনে রূপ নেয় তখনও দেশের হলুদ মিডিয়াগুলো স্বৈরাচারী সরকারের পক্ষে নির্লজ্জ ভূমিকা পালন করে। এসময় প্রবন্ধে সেই সময়কার কিছু গণমাধ্যম এবং সংবাদ কর্মীদের নাম ও পদবি উল্লেখ করে তাদের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করেন। প্রবন্ধের শেষদিকে গণমাধ্যম সংস্কার কমিশনের ২০ প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

প্রবন্ধ শেষে উপস্থিত সাংবাদিকরা মুক্ত আলোচনায় অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি ও আমার দেশের সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, বাসসের সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, খবরপত্রের সিলেট ব্যুরো প্রধান এম এ মতিন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার নূর আহমদ, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, নিউ এইজের স্টাফ করস্পন্ডেন্ট মনিরুজ্জামান মনির, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে মানসিক চিকিৎসার বড় অংশই শিক্ষার্থীরা

সিলেটে মানসিক চিকিৎসার বড় অংশই শিক্ষার্থীরা

আজ মহালয়া 

আজ মহালয়া 

দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট

দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট

সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

সর্বশেষ সংবাদ
সিলেটে মানসিক চিকিৎসার বড় অংশই শিক্ষার্থীরা
সিলেটে মানসিক চিকিৎসার বড় অংশই শিক্ষার্থীরা
আজ মহালয়া 
আজ মহালয়া 
দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট
দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top