জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

স্বাস্থ্য ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলেছে এন্টিবায়োটিক’র রেজিস্ট্যান্স


প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ৮:৩০:০০ অপরাহ্ন


জীবন রক্ষাকারী এন্টিবায়োটিক এর রেজিস্ট্যান্স আজ সারা বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে, যার ফলে সাধারণ সংক্রমণের চিকিৎসাও জটিল হয়ে পড়েছে। জীবানুর এন্টিবায়োটিক এর বিরুদ্ধে প্রতিরোধ আজকের যুগে চিকিৎসা ব্যবস্থাকে মারাত্মক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।
২০ মে এমএজি ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে জীবানুর এন্টিবায়োটিক প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত ওয়ার্কশপে বক্তারা এ কথা বলেন।

কলেজের দ্বিতীয় তালার সেমিনার কক্ষে ‘ক্লিনিক্যাল এনগেজমেন্ট এন্ড এন্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ’ শিরোনামে আয়োজিত ওয়ার্কশপে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোঃ জিয়াউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার উমর রাশেদ মুনির। এছাড়াও সভায় হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারি অধ্যাপক ও সর্বস্তরের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট প্রোগ্রাম, সিডিসি, ডিজিএইচএস, ফ্লেমিং ফান্ড কান্ট্রি গ্রান্ড বাংলাদেশ, মাইক্রোবায়োলজি বিভাগ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় এন্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে একটি সাইলেন্ট প্যান্ডেমিক হিসেবে আখ্যায়িত করা হয়। সভায় ২০২৪ সালে সিলেট বিভাগের বিভিন্ন নমুনা সমূহে জীবাণুর সংক্রমণ ও রেজিস্টেন্স চিত্র তুলে ধরা হয়। স্বাগত বক্তব্যে বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার প্রেমানন্দ দাশ মাইক্রোবায়োলজি বিভাগে সম্পূর্ণ নতুনভাবে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানসম্পন্ন মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব সম্পর্কে সবাইকে অবহিত করেন যা ভবিষ্যতে রোগ নির্ণয় ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে তথ্যচিত্রের মাধ্যমে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স, বিশ্ব এবং সিলেটের সার্বিক অবস্থা উপস্থাপন করেন ডাক্তার শামসাদ রব্বানী খান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, রোগ নিয়ন্ত্রণ, ডিজিএইচএস, প্রফেসর জাকির হোসেন হাবিব, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আইডিসিআর, ডাক্তার মোঃ আহাদুজ্জামান, প্রভাষক মাইক্রো বায়োলজি বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, ডাক্তার নুরে আলম সিদ্দিকী, টেকনিক্যাল লিড ফ্লেমিং ফান্ড কান্ট্রি গ্রান্ড বাংলাদেশ।

বিশেষ অতিথির বক্তব্যে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার উমর রাশেদ মুনির এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য সচেতন হওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোঃ জিয়াউর রহমান চৌধুরী মাইক্রো বায়োলজিক্যাল ল্যাব এর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাক্তার রুবানা আফরোজ ও ডাক্তার শারমিন খন্দকার। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে মানসিক চিকিৎসার বড় অংশই শিক্ষার্থীরা

সিলেটে মানসিক চিকিৎসার বড় অংশই শিক্ষার্থীরা

আজ মহালয়া 

আজ মহালয়া 

দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট

দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট

সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

সর্বশেষ সংবাদ
সিলেটে মানসিক চিকিৎসার বড় অংশই শিক্ষার্থীরা
সিলেটে মানসিক চিকিৎসার বড় অংশই শিক্ষার্থীরা
আজ মহালয়া 
আজ মহালয়া 
দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট
দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top