ইকরা আদর্শ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৬:০১:৪৫ অপরাহ্ন

দক্ষিণ সুরমার ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লালাবাজার ইউনিয়নের আলীনগরস্থ ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ফালাকুজ্জামান চৌধুরী জগলু।
ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দীপাংকর দেবনাথের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আব্দুল আহাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, সমাজসেবী শহীদুর রহমান, ইউপি সদস্য আব্দুল মালিক হান্নান ও সমাজসেবী তজম্মুল হোসাইন।
সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, সমাজসেবী হাবিবুর রহমান, শামসুজ্জামান হেলাল ও আব্দুল কাইয়ুম। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমান। বিজ্ঞপ্তি





