সিলেটে আদিবাসী শিশুদের শিক্ষা বিষয়ক মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৬:৩৭:০৪ অপরাহ্ন

সিলেটে আদিবাসী শিশুদের শিক্ষা বিষয়ক অংশীজনদের প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা আইডিয়ার উদ্যোগে এবং গণসাক্ষরতা অভিযানের আয়োজনে বৃহস্পতিবার সকালে নগরীর একটি হোটেলে আয়োজিত সভায় আদিবাসী শিশুদের শিক্ষার উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার অধিকার নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হকের সভাপতিত্বে এবং তামান্না আহমদের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ.ফ.ম মাজহারুল ইসলাম। বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক শাহিনা আক্তার, অধ্যাপক প্রণব কান্তি দে, গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ প্রমুখ।
মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, আদিবাসী শিক্ষার্থী, চা বাগানের শিক্ষার্থী, শিক্ষক, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন এবং তাদের মতামত তুলে ধরেন। বিজ্ঞপ্তি





