কানাডায় শিল্পী শালীন আহমদকে ফুলেল সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৪০:৩৬ অপরাহ্ন

কানাডায় সিলেটের জনপ্রিয় সুফী শিল্পী শালীন আহমদকে ফুলেল শুভেচছায় স্বাগত জানানোর পাশাপাশি সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার স্থানীয় সময় রাতে কানাডার টরেন্টো শহরে এই সংবর্ধনা দেয়া হয়। ডেনফোর্থের একটি সামাজিক অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে শিল্পী শালীনকে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে টরোন্টোর সুপরিচিত আইনজীবী ব্যারিস্টার ওয়াসিম আহমেদ, বিশিষ্ট আইনজীবী হাসান আহমেদসহ প্রবাসী বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শালীন আহমদ অনুষ্ঠানে বেশ কিছু নাশিদ পরিবেশন করে প্রবাসীদের মুগ্ধ করেন। তার সুরের মুর্ছনায় অনুষ্ঠানস্থল হয়ে ওঠে আনন্দ ও বিনোদনের কেন্দ্র। তাকে পেয়ে উপস্থিত টরোন্টোর বাসিন্দারা শুভেচ্ছা জানান। প্রবাসীরা আশা ব্যক্ত করেন শিল্পী শালীন আহমদের আগমনে কানাডায় সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল হবে।





