খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের সভা
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৬:৫৪:১২ অপরাহ্ন

খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা মঙ্গলবার লন্ডনের বেথনাল গ্রিন এর ‘দেশি লাউঞ্জে’ অনুষ্ঠিত হয়। সভায় পুননির্বাচিত সভাপতি মুহিব রহমানী চৌধুরীর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আছকিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের পুননির্বাচিত সিনিয়র সভাপতি জামাল আহমদ খান, নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক আবদুর রহিম মুজিব ও নবনির্বাচিত কোষাধ্যক্ষ এখলাছুর রহমান লায়েক।
সভায় উপস্থিত ছিলেন, বিদায়ী সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, বিদায়ী সহ-সাধারণ সম্পাদক মশহুর আলম চৌধুরী শামীম, নির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদ রুফা, হাফিজ দিলাওর খান, মছরুর আহমদ, আব্দুল মুমিন চৌধুরী সেবুল, উবাইদুর রহমান সেবুল, মামুনুর রশিদ, মাজেদুল ইসলাম খান, মাওলানা মাহফুজুল ইসলাম চৌধুরী ও হাফিজ মাওলানা রুহুল তারেক। বিজ্ঞপ্তি





