শাবিতে বাস ট্র্যাকিং সিস্টেম চালু
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৯:১৪:১৫ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাস ট্র্যাকিং সিস্টেম চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষার্থীদের বাস সেবায় প্রযুক্তিগত সুবিধা যুক্ত করতে পরীক্ষামূলকভাবে এই ‘সাস্ট বাস ট্র্যাকিং সিস্টেম’ অ্যাপ উদ্বোধন করা হয়। অ্যাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া, আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ ইউনুস আলী, অতিরিক্ত হিসাব পরিচালক মোঃ মুর্শেদ আহমেদ, পরিবহন দপ্তরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার এমরান আহমেদ চৌধুরী, ভাইস চ্যান্সেলর মহোদয়ের সচিব ও অতিরিক্ত রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন, অতিরিক্ত হিসাব পরিচালক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার এবং বাস ট্র্যাকিং সিস্টেম অ্যাপের উদ্ভাবক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী সাইফুর রহমান ও তাঁর টিমের অন্যান্য সদস্যবৃন্দ।
এই অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা বাসের বর্তমান লাইভ লোকেশন, নির্ধারিত বাস স্টপেজ এবং রুট সংক্রান্ত তথ্য জানতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।





