বড়লেখায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৫, ৮:১৮:১১ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগি সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন।
ওয়ার্ড বিএনপির সভাপতি শফিক উদ্দিন আফাংয়ের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্যসচিব ইকবাল হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলের আলোচনা সভায় বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন প্রমুখ।





