জৈন্তায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৮:৩৬:২২ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলার আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও হিট ফাউন্ডেশনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা গেইট থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জৈন্তাপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জৈন্তাপুর হিট ফাউন্ডেশনের সভাপতি ইমাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আম্বিয়া হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলার হিট ফাউন্ডেশনের উপদেষ্টা বাহারুল আলম বাহার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক হেলাল আহমদ, জৈন্তাপুর বিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান, গোলাম সরওয়ার বেলাল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহেল আহমদ, সমাজসেবক ফয়েজ আহমদ ও ইউপি সদস্য সেলিম আহমদ।
এছাড়া হিট ফাউন্ডেশনের সহ সভাপতি হোসেন আহমদ, সুহেল আহমদ, ইউপি সদস্য মিনু রানী দেব, সাহেদ আহমদ, জাহাঙ্গীর আলম, আব্দুর রউফ, আসহার উদ্দিন তুহিন, মকসুদুল আম্বিয়া, মাইদুল আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





