দোয়ারায় ইসলামী সমমনা ৮ দলীয় জোটের আহবায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৮:২৭:১৯ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী ও সমমনা আট দলীয় জোটের লিয়াজোঁ কমিটি গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় দোয়ারাবাজার উপজেলা সদরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা সভাপতি ক্বারি মাওলানা মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদ, মাওলানা আমজাদ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আলী হায়দার, সহসভাপতি মাওলানা আক্তার হোসেন, মাওলানা কাজী লুৎফুর রহমান ও সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন সাঈদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সিরাজুল ইসলাম।
এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আব্দুল মজিদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জাকির হোসাইন, মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা হযরত আলী, মাওলানা মহি উদ্দিন, দিলোয়ার হোসেন, আব্দুল হান্নান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ইসলামী ও সমমনা আট দলীয় জোটের দোয়ারাবাজার উপজেলা লিয়াজোঁ কমিটি গঠনের লক্ষ্যে ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদকে আহ্বায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা মনিরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন সাঈদকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্য হিসেবে মনোনীত হন হাফিজ মাওলানা আব্দুল মজিদ ও মাওলানা দেলওয়ার হোসেন।





