খালেদা জিয়ার মৃত্যুতে পূজা উদযাপন পরিষদের শোক
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৬:১৫:৪৪ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষ, মহানগর সাধারণ সম্পাদক চন্দন দাস ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, জেলা সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল, মহানগর সাধরণ সম্পাদক প্রদীপ কুমার দেবসহ নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান নেতাকে হারালো। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশে বহু দলীয় রাজনৈতিক সংস্কৃতি, গণ-জাগরনের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বিজ্ঞপ্তি





