শাবির প্রশাসনিক ভবনে নামাজের কক্ষ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৬, ৭:৫৫:০৩ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাঁচ তলায় নামাজের কক্ষ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুর ১টায় নবনির্মিত এই নামাজের স্থান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, কেন্দ্রীয় মসজিদের সভাপতি ও সংশ্লিষ্ট সালাতের কক্ষ নির্মাণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম এবং সালাতের কক্ষ নির্মাণ কমিটির সদস্য সচিব অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি





