বিয়ানীবাজারে ৬শত কেজি জিরাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৭:০৫:০৪ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারে ভারতীয় ৬শত কেজি জিরা ও একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা এলাকার চেকপোস্টে যানবাহন তল্লাশিকালে পুলিশ এগুলো আটক করে। আটককৃতরা হলেন- সিলেটের শাহপরান থানার তিলপাড়া এলাকার মো. আব্দুর রহিম (২৮) ও পুরানবাড়ী এলাতার কবির আহমদ (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের চারখাইয়ে চেকপোস্ট বসিয়ে ভারতীয় অবৈধ জিরার চালান জব্দ করা হয়। এ সময় জিরা বহনকারী পিকআপ ভ্যান জব্দ এবং এর সাথে জড়িত দুইকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, আটককৃতদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।





