কমলগঞ্জ প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৭:২৮:৩৪ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কমলগঞ্জ প্রেসক্লাব। সোমবার দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক বিশ্বজিৎ রায়, প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী ও পিন্টু দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে দুইশতাধিক শীতার্তদের মধ্যে প্রেসক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।





