বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের পূর্নাঙ্গ কমিটি অনুমোদিত
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৯:০৫:২১ অপরাহ্ন
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম মফিজুর রহমান চৌধুরীকে সভাপতি ও বিশ্বনাথ উপজেলার প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক ইকবালকে সাধারণ সম্পাদক মনোনীত করে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো) এর সিলেট জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আবদুস শাকুর, ১নং সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ আবদুল কাদিরকে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাইন উদ্দিন ও নির্বাহী পরিচালক মোঃ জহিরুল ইসলাম উক্ত কমিটি অনুমোদন করেন। বিজ্ঞপ্তি





