স্বপ্ন ফাউন্ডেশনের মুষ্টির চাল বিতরণ
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৬:৫৩:৫৬ অপরাহ্ন

সিলেটে দরিদ্র ও বস্তিবাসী নারীদের মধ্যে মুষ্টির চাল বিতরণ কর্মসূচির ২৬ তম আয়োজন সম্পন্ন করেছে চ্যারিটি সংস্থা স্বপ্ন ফাউন্ডেশন। মঙ্গলবার নগরীর বাদাম বাগিচা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী, মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান, স্বপ্ন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী রোকন আহমদ ও মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বপ্ন ফাউন্ডেশনের ‘একমুঠো ভালোবাসা’ প্রজেক্টের আওতায় দরিদ্র ও বস্তিবাসী মানুষের মধ্যে মুষ্টির চাল বিতরণ কর্মসূচি পালন করা হয়। মূলত বাসা-বাড়ির ধর্মপ্রাণ নারীরা যাতে সারা মাস সাদাকার মধ্যে শামিল থাকতে পারেন, সে লক্ষ্যে তাদের কাছ থেকে মুষ্টির চাল সংগ্রহ করে তার সাথে তেল-ডাল-আলু-পেঁয়াজ ইত্যাদি যুক্ত করে একটি ফুডপ্যাক তৈরি করে সেগুলো একেক মাসে একেকটি এলাকায় বিতরণ করা হয়। ২০২২ সাল থেকে এ কর্মসূচিতে যুক্ত সকল দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। বিজ্ঞপ্তি





