শাবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৬, ৬:৫০:০২ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ সেশনে স্নাতক (সম্মান) ভর্তি আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এবার এ-১, এ-২ ও বি ইউনিটে মোট ১৫৬৬ আসনের বিপরীতে আবেদন করেন মোট ৭৫ হাজার ৯৫ জন।
সোমবার দুপুরে ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ-১ (বিজ্ঞান) ইউনিটের ১ থেকে ৫০০ মেরিটে থাকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে। এরপর ৫ ফেব্রুয়ারি একই সময়ে এ-১ (বিজ্ঞান) ইউনিটের ৫০১ থেকে ৯৬০ মেরিটের ভর্তি চলবে। একইদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এ-২ (আর্কিটেকচার) ইউনিটের ১ থেকে ৩০ মেরিটের ভর্তি নেওয়া হবে।
দুইদিন রিরতি দিয়ে ৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বি (বিজ্ঞান) ইউনিটের ১ থেকে ২১৫ মেরিটের ভর্তি কার্যক্রম চলবে। একইদিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত বি (বাণিজ্য) ইউনিটের ১ থেকে ৮২ মেরিটের ভর্তি নেওয়া হবে। পরদিন ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বি (মানবিক) ইউনিটের ১ থেকে ২৮৪ মেরিটের ভর্তির মধ্যে দিয়ে শেষ হবে প্রথম ধাপের ভর্তি কার্যক্রম।





