দক্ষিণ সুরমায় বিবি ট্রাস্টের ঈদ উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৬, ৭:৩৮:৪০ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, মানবসেবার চেয়ে বড় কিছু নেই। তাই আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাবো। শনিবার সকালে দক্ষিণ সুরমার রায়বান গ্রামে বিবিস ট্রাস্টের উদ্যোগে এলাকার অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনীতি আর সমাজসেবা একে অপরের পরিপূরক। রাজনীতিবীদদের প্রধান উদ্দেশ্য হলো মানবসেবা। মানুষের সেবার মধ্য দিয়েই ইহকালে ও পরকালের কল্যাণ সম্ভব। ব্যারিস্টার সালাম বলেন, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছেন এদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই প্রধানমন্ত্রীর পাশে থেকে মানুষের জন্য আজন্ম কাজ করে যাবো। সাংবাদিক খালেদ আহমদের সঞ্চালনায় উপহার বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর হাবিবুর রহমান হাবিবসহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ। বিজ্ঞপ্তি




