জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মিঠু
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ৬:১৩:০৩ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাসির উদ্দিন আহমেদ মিঠু।
মতবিনিময় সভায় নাসির উদ্দিন আহমেদ মিঠু দ্রুত সময়ের মধ্যে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ জনবল সংকট নিরসন এবং অন্যান্য সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। এছাড়া হাসপাতালে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতের পাশাপাশি দালালদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। এর আগে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার প্রকৃত অবস্থা নিজ চোখে দেখতে ওয়ার্ডগুলো ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন; খোঁজ নেন চিকিৎসা ও সেবার মান সম্পর্কে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ।





