৫ এপ্রিল বন্ধ থাকবে শাবি
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ৭:৪২:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ইস্টার সানডে উপলক্ষে আগামী ৫ এপ্রিল (রোববার) বন্ধ থাকবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ইস্টার সানডে উপলক্ষে আগামী ৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন ৬ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথারীতি চালু থাকবে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো। ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় মোট তিন দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।





