জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

স্পেনে বৈধ হচ্ছেন নথিহীন ১৫ হাজার বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী/৪


প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৬, ৮:৫২:২২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : প্রায় ৫ লাখ অনিবন্ধিত অভিবাসীর জন্য বিশেষ বৈধকরণ কর্মসূচি ঘোষণা করেছে স্পেন সরকার| এ সুবিধার আওতায় প্রায় ১৫ হাজার বাংলাদেশিও রয়েছেন| গতকাল মঙ্গলবার স্পেনের মন্ত্রিপরিষদ এ সংক্রান্ত একটি রাজকীয় ডিক্রি অনুমোদন দেয়| সিদ্ধান্ত অনুযায়ী, স্পেনে বসবাসরত নথিবিহীন অভিবাসীরা ১৬ এপ্রিল থেকে আবেদন শুরু করতে পারবেন|
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান বলেন, স্প্যানিশ কর্তৃপক্ষের এই উদার সিদ্ধান্তে আমরা খুবই আনন্দিত| যারা সঠিক কাগজপত্র ছাড়া এখানে বসবাস করছেন, তাদের এটা উপকারে আসবে| তিনি জানান, বাংলাদেশিদের এই নিয়মিতকরণের আবেদনের জন্য প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে দূতাবাস প্রস্তুত| রাষ্ট্রদূত বলেন, আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রতি আমার পরামর্শ থাকবে—তারা যেন অবশ্যই সঠিক নথিপত্র ও তথ্য দেন| তিনি আরও বলেন, এই আবেদনের জন্য বাংলাদেশ থেকেও কিছু নথিপত্রের প্রয়োজন হবে, যার মধ্যে আছে পুলিশ ক্লিয়ারেন্স|
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দক্ষিণ ইউরোপের দেশ স্পেনে আনুমানিক ৭৫ হাজার বাংলাদেশি বসবাস করেন, যাদের মধ্যে ১৫ হাজারই অনিবন্ধিত| বর্তমানে দেশটির ক্ষমতায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন উদারপন্থী সরকার|
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, স্পেন সরকারের নতুন কর্মসূচির আওতায় যারা নির্দিষ্ট শর্ত পূরণ করবেন, তারা এক বছরের জন্য রেসিডেন্সি বা বসবাস এবং কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট পাবেন| দেশটির অভিবাসন মন্ত্রী এলমা সেইজ জানান, অভিবাসীরা আগামী ১৬ এপ্রিল থেকে অনলাইনে এবং ২০ এপ্রিল থেকে সশরীরে আবেদন করতে পারবেন| আবেদনের এই সুযোগ ৩০ জুন পর্যন্ত চলবে|
সাধারণ ক্ষমার জন্য আবেদনকারীদের অবশ্যই ১ জানুয়ারির আগে স্পেনে পৌঁছাতে হবে এবং প্রমাণ করতে হবে যে তারা অন্তত ৫ মাস ধরে দেশটিতে বসবাস করছেন| এছাড়া তাদের কোনো অপরাধের রেকর্ড থাকা চলবে না| আবেদনের পর অস্থায়ী সুবিধাপ্রাপ্ত অভিবাসীরা এক বছর পর অন্য কাজের বা বসবাসের অনুমতির জন্য আবেদন করার যোগ্য হবেন|
স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ এই সিদ্ধান্তকে ‘ন্যায়বিচার ও প্রয়োজনীয়’ কাজ হিসেবে উল্লেখ করেছেন| তার মতে, নতুন মানুষেরা কাজ না করলে সমৃদ্ধি থমকে যায়| অভিবাসীদের গতিশীলতার কারণেই স্পেনের অর্থনীতি বর্তমানে ইউরোপের মধ্যে দ্রুততম বর্ধনশীল| সাম্প্রতিক বছরগুলোতে স্পেনের জনসংখ্যা দ্রুত বেড়ে প্রায় ৫ কোটিতে পৌঁছেছে| তাদের মধ্যে প্রায় ১ কোটিই অধিবাসী বলে ধারণা করা হয়|

শেষ পাতা এর আরও খবর
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

সর্বশেষ সংবাদ
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top