উচ্চশিক্ষার মানোন্নয়নে কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৬, ৮:১৬:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ”Standards and Criteria for Institutional Accreditation” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়| শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী কর্মশালায় অংশগ্রহণ করেন|
উচ্চ শিক্ষার মান নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল”Standards and Criteria for Institutional Accreditation” সংক্রান্ত খসড়া ডকুমেন্ট প্রস্তুত করেছে| এই খসড়া ডকুমেন্টটি চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণকে ‘সম্মানিত অতিথি’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়| উপাচার্যবৃন্দের মূল্যবান পরামর্শ ও মতামতের ভিত্তিতে এই খসড়া চূড়ান্ত করা হবে|
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ| স্বাগত বক্তব্য রাখেন বিএসির সচিব প্রফেসর এ. কে. এম. মনিরুল ইসলাম| প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস এম কবির|




