জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

দোয়ারায় রাস্তা নয় যেন মরণফাঁদ

প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬, ৭:৩৩:৫৫ অপরাহ্ন

বজলুর রহমান, দোয়ারাবাজার : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া বাজার থেকে কড়ালিয়া হাজীনগর-দেওয়াননগর যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় এলাকাবাসীর কাছে এটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে ৭-৮টি গ্রামের কয়েক হাজার মানুষসহ প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজ দোহালিয়ার বিপুল সংখ্যক শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি কয়েক বছর আগে আংশিক সংস্কার করা হলেও পরবর্তীতে আর কোনো ধরনের উন্নয়ন কাজ হয়নি। সময়ের সাথে সাথে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙন সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ইট-বালু উঠে গিয়ে কাদা জমে থাকে, আবার কোথাও পিচ উঠে গিয়ে সড়কটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। বৃষ্টির পানিতে গর্তগুলো পানিতে ভরে গিয়ে একেকটি অংশ যেন অদৃশ্য ফাঁদে পরিণত হয়। এতে করে মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যানচালকরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। অনেক সময় যাত্রীদের মাঝপথে নেমে হেঁটে যেতে হয়।
প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজ দোহালিয়ার শিক্ষার্থীরা জানান, প্রতিদিন স্কুল ও কলেজে যাতায়াত করতে গিয়ে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বৃষ্টির দিনে কাদা ও পানির কারণে অনেকেই সময়মতো ক্লাসে পৌঁছাতে পারেন না। আবার শুকনো মৌসুমে ধুলাবালিতে পরিবেশ দূষিত হয়ে ওঠে, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
শিক্ষার্থী সুয়েব রেজা বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে আসা-যাওয়া করতে খুব কষ্ট হয়। অনেক সময় পিছলে পড়ে আহতও হতে হয়। কিন্তু আমাদের জন্য কোনো বিকল্প রাস্তা নেই।
সাজিবুর রহমান নাঈম বলেন, আমাদের বিকল্প আর সড়ক নেই, এই সড়ক দিয়েই চলাচল করতে হয়। কিন্তু বর্ষার মৌসুম আসলেই পড়তে হয় বিপাকে, অল্প বৃষ্টিতে হাঁটু সমান পানি জমা হয়। যানবাহন চলাচল করতে গিয়ে ঘটে দুর্ঘটনা, সড়কটি দ্রুত মেরামত করার দাবি জানাচ্ছি।
এলাকাবাসী জানান, শুধু শিক্ষার্থীই নয়, সাধারণ মানুষ, ব্যবসায়ী, কৃষকসহ সকল শ্রেণি-পেশার মানুষ এই সড়ক ব্যবহার করেন। কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়। এছাড়া কোনো রোগী অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। রোগীর জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।
স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বরং প্রতিবার আশ্বাস দিয়েই দায় এড়ানো হয়েছে বলে দাবি করেন তারা।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, অবিলম্বে সড়কটি সংস্কার না করা হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
দোয়ারাবাজার উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. আব্দুল হামিদ জানিয়েছেন, প্রস্তাবনা পাঠানো হয়েছে, আশা করছি দ্রুত সড়কটি মেরামত করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

সর্বশেষ সংবাদ
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top