পুলিশের তিন কর্মকর্তাকে এসএমপিতে বদলি
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬, ৮:১০:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে| বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত আদেশে এ বদলি ও পদায়ন করা হয়|
এতে বলা হয়, হাইওয়ে পুলিশের এসপি মুহাম্মদ রহমত উল্লাহ, স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেন এবং এপিবিএন পুলিশের এসপি শাহরিয়ার আল মামুনকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হলো|
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে| এছাড়াও, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে| এর মধ্যে রহমত উল্লাহ এর আগেও সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) হিসেবে কর্মরত ছিলেন|




