মার্চে টাকা ছাপিয়ে সরকার ঋণ নিয়েছে ২০ হাজার কোটি
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৬, ৭:৫৮:০৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে| সরকার ক্ষমতা গ্রহণের প্রথম মাস থেকেই টাকা ছাপিয়ে ঋণ নিতে শুরু করে| শুধু গত মার্চ মাসেই বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে| এর ফলে দেশে উচ্চ মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা| তারা বলছেন, এটি ‘হাইপাওয়ারড মানি’ অর্থাৎ, ছাপানো টাকা| এর প্রভাবে মূল্যস্ফীতির হার অনেক বাড়বে|
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান বলেন, গত মার্চ মাসেই বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে| এটি ‘হাইপাওয়ারড মানি’ অর্থাৎ, ছাপানো টাকা| এর প্রভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে| রাজ¯^ খাতে পর্যাপ্ত সক্ষমতা না থাকায় সরকার উচ্চ সুদের ¯^ল্প ও মধ্যমেয়াদি ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নও নিতে হচ্ছে|
ড. আশিকুর রহমান বলেন, গত ফেব্রুয়ারি পর্যন্ত ১৮ মাসে বাংলাদেশের অর্থনীতি একটি ভঙ্গুর পুনরুদ্ধারের মধ্য দিয়ে গেছে| তবে এই পুনরুদ্ধার কিছু মৌলিক দুর্বলতার ওপর দাঁড়িয়ে আছে| চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে মাত্র ৩ শতাংশে, যা কভিড সময়ের পর সর্বনিম্ন| ব্যাংক খাতে খেলাপি ঋণ ৩০ শতাংশে পৌঁছানোয় আর্থিক খাত দুর্বল হয়ে পড়েছে| ফলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৬ শতাংশে নেমেছে|
তিনি বলেন, ভঙ্গুর সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এখন তিনটি সমসাময়িক বাইরের চাপের মুখেু মধ্যপ্রাচ্য সংকট, আসন্ন এলডিসি উত্তরণ এবং যুক্তরাষ্ট্রের শুল্কনীতির অনিশ্চয়তা| এসব চাপ জ্বালানির দাম বৃদ্ধি, বাণিজ্য প্রবাহের দুর্বলতা এবং সরবরাহ ব্যবস্থার ব্যাঘাতের মাধ্যমে অর্থনীতির সর্বস্তরে প্রভাব ফেলছে| একই সঙ্গে রপ্তানি কমে যাওয়া এবং জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় ভারসাম্যহীনতা ˆতরি হচ্ছে| অন্যদিকে, সীমিত নীতিগত সক্ষমতা সামগ্রিক ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে|
ইন্টারন্যাশনাল চে¤^ার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, এর আগে কখনও এত দীর্ঘ সময় দেশে উচ্চ মূল্যস্ফীতি ছিল না| টাকা ছাপানো বাড়লে মূল্যস্ফীতি আরও বাড়বে| রাজনৈতিক প্রতিশ্রুতির কারণে বেশি খরচ করতে গেলেও মূল্যস্ফীতি বাড়তে পারে বলে তিনি সতর্ক করেন|





