ঢাকা-সিলেট রুটে বাসভাড়া বাড়ল
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৬, ৮:০২:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে দূরপাল্লার বাসভাড়া বাড়িয়েছে সরকার| কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ| নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা (সায়দাবাদ) থেকে সিলেটের (রুট-৫৭) দূরত্ব ২৫৭ কিলোমিটার| আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ৭০০ টাকা| জ্বালানি তেলের দাম বাড়ার ফলে ৪০ টাকা বেড়ে নতুন ভাড়া হয়েছে ৭৪০ টাকা|
একই সঙ্গে ঢাকা থেকে দেশের অপর বিভাগীয় শহরের গন্তব্যের ভাড়াও বেড়েছে| দেশের দক্ষিণের শেষ প্রান্ত টেকনাফ পর্যন্ত নন-এসি বাসের ভাড়া বেড়েছে ৬৫ টাকা এবং উত্তর প্রান্ত পঞ্চগড়ের ভাড়া বেড়েছে ৬০ টাকা| বিআরটিএর হিসাব অনুযায়ী, ঢাকা (গাবতলী) থেকে পঞ্চগড়ের (রুট-৯৩) দূরত্ব ৪২৪ কিলোমিটার| তখন এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ১ হাজার ১৮০ টাকা| নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ৬০ টাকা বেড়ে নতুন ভাড়া হয়েছে ১ হাজার ২৪০ টাকা|
ঢাকা (সায়দাবাদ) থেকে টেকনাফের (রুট-৫০) দূরত্ব ৪৬২ কিলোমিটার| আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ১ হাজার ২৭০ টাকা| ৬৫ টাকা বেড়ে নতুন ভাড়া হয়েছে ১ হাজার ৩৩৫ টাকা| ঢাকা (সায়দাবাদ) থেকে চট্টগ্রামের (রুট-৪৮) দূরত্ব ২৪২ কিলোমিটার| আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ৬৭০ টাকা| নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সেই ভাড়া ৩৪ টাকা বেড়ে হয়েছে ৭০৪ টাকা|
ঢাকা (গাবতলী) থেকে রাজশাহীর (রুট-৮২) দূরত্ব ২৪৭ কিলোমিটার| আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ৭০০ টাকা| ৩৮ টাকা বেড়ে নতুন ভাড়া হয়েছে ৭৩৮ টাকা| ঢাকা (সায়দাবাদ) থেকে খুলনার (রুট-৯৬) দূরত্ব ২০৫ কিলোমিটার| আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ৬৫০ টাকা| ৩০ টাকা বেড়ে নতুন ভাড়া হয়েছে ৬৮০ টাকা| ঢাকা (সায়দাবাদ) থেকে বরিশালের (রুট-৩৫) দূরত্ব ১৭১ কিলোমিটার| আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ৫৬৫ টাকা| ২৬ টাকা বেড়ে নতুন ভাড়া হয়েছে ৫৯১ টাকা|
ঢাকা (গাবতলী) থেকে রংপুরের (রুট-৮৮) দূরত্ব ৩০৮ কিলোমিটার| আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ৮৭০ টাকা| ৪১ টাকা বেড়ে নতুন ভাড়া হয়েছে ৯১১ টাকা| ঢাকা (মহাখালী) থেকে ময়মনসিংহের (রুট-১৫) দূরত্ব ১১৬ কিলোমিটার| আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ৩১৫ টাকা| ১৫ টাকা বেড়ে নতুন ভাড়া হয়েছে ৩৩০ টাকা|
এ ছাড়া বেশি যাত্রী চলাচলকারী ঢাকা (সায়দাবাদ) থেকে কক্সবাজারের (রুট-৪৯) দূরত্ব ৩৯৬ কিলোমিটার| আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ১ হাজার ৯০ টাকা| ৫৭ টাকা বেড়ে নতুন ভাড়া হয়েছে ১ হাজার ১৪৭ টাকা| ঢাকা (সায়দাবাদ) থেকে কুমিল্লার (রুট-১৮) দূরত্ব ১০২ কিলোমিটার| আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ২৯০ টাকা| ১৬ টাকা বেড়ে নতুন ভাড়া হয়েছে ৩০৬ টাকা| ঢাকা (গাবতলী) থেকে বগুড়ার (রুট-৮৪) দূরত্ব ১৯১ কিলোমিটার| আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ৫৫০ টাকা| ২৮ টাকা বেড়ে নতুন ভাড়া হয়েছে ৫৭৮ টাকা|
এ ছাড়া দেশের সবচেয়ে দীর্ঘ রুট দিনাজপুর থেকে টেকনাফের (অন্যান্য রুট-১৬৮) দূরত্ব ৮৪৪ কিলোমিটার| আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ২ হাজার ৩৪০ টাকা| নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সেই ভাড়া ১১৭ টাকা বেড়ে হয়েছে ২ হাজার ৪৫৭ টাকা|





