জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জকিগঞ্জে বৈধ পাম্পের আড়ালে অবৈধ এলপিজি কার্যক্রম

প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৬, ৮:৫৬:২১ অপরাহ্ন

‎এখলাছুর রহমান, জকিগঞ্জ : ‎জকিগঞ্জ উপজেলা এলাকায় বৈধ গ্যাস (এলপিজি) পাম্পগুলোর কার্যক্রম ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, অনুমোদিত পাম্পগুলো লাইসেন্স অনুযায়ী কার্যক্রম পরিচালনার পাশাপাশি অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস ভরার কাজ করছে, যা প্রচলিত বিধিমালার পরিপন্থী। ফলে একদিকে বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে জননিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, এলপিজি পাম্প থেকে সরাসরি সিলিন্ডারে গ্যাস রিফিলিং করা নিয়মবহির্ভূত হলেও অনেক পাম্প মালিক এই কাজ চালিয়ে যাচ্ছেন। এতে তারা অতিরিক্ত মুনাফা অর্জন করছেন এবং বাজারে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে। বৈধ সিলিন্ডার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, তারা কোম্পানির নির্ধারিত প্রক্রিয়ায় গ্যাস সরবরাহ করলেও পাম্প থেকে সরাসরি গ্যাস ভরার কারণে তাদের বিক্রি কমে যাচ্ছে এবং তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
‎ক্রেতাসাধারণের একটি অংশ জানান, তুলনামূলক কম দামের কারণে অনেকেই এসব পাম্প থেকে সিলিন্ডার ভরছেন। তবে তারা স্বীকার করেন, এতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পাম্প থেকে সরাসরি সিলিন্ডারে গ্যাস ভরার প্রক্রিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সামান্য অসতর্কতায় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
‎এদিকে, পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসন ইতোমধ্যে কঠোর অবস্থান নিয়েছে। সেখানে জ্বালানি মজুত ও বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগে ‘ফারশিদ এলপিজি ফিলিং স্টেশন’-কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ২০ এপ্রিল দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের কনকলস এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে সরকারি নিয়ম না মেনে সিলিন্ডারে গ্যাস ভরার সত্যতা পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দলও সহযোগিতা করে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রতিষ্ঠানই আইনের ঊর্ধ্বে নয়।
‎এ বিষয়ে সিলেট জেলা এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুবের আহমদ চৌধুরী খোকন বলেন, এলপিজি পাম্প থেকে সরাসরি সিলিন্ডারে গ্যাস ভরা সম্পূর্ণ অবৈধ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে শুধু বৈধ ডিস্ট্রিবিউটররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি, যাতে বাজারে শৃঙ্খলা ফিরে আসে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়।
‎অন্যদিকে জকিগঞ্জে একই ধরনের অভিযোগ থাকলেও এখনো দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ। এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, জকিগঞ্জ উপজেলায় দু’টি বৈধ পাম্প থাকলেও সেগুলোর বাইরে যদি কোনো অনিয়ম বা বিধিবহির্ভূত কার্যক্রম ঘটে, সেটিও আইনগতভাবে অপরাধ। আমরা এদের দমনে অচিরেই কঠোর ব্যবস্থা নিচ্ছি।
‎সার্বিকভাবে দেখা যাচ্ছে, বৈধ পাম্পের আড়ালে অবৈধ কার্যক্রম পরিচালনার ফলে জকিগঞ্জে একদিকে বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সাধারণ মানুষের জীবনও ঝুঁকির মধ্যে পড়ছে। বিয়ানীবাজারের মতো কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত সময়ের মধ্যে সকল উপজেলায় নজরদারি জোরদার ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন জরুরি হয়ে পড়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

সর্বশেষ সংবাদ
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top