সিলেটে হাম উপসর্গে ১০ ঘন্টায় ৩ শিশুর মৃত্যু : নিহত বেড়ে ৯
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৬, ৯:৪৬:৪৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় সিলেটেও বাড়ছে হাম আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা| গত ১০ ঘণ্টার ব্যবধানে সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে| শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্যাডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাস বয়সী আরিফ, সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে ৫ মাস বয়সী তৌফিক ও রাত ৯টায় ৯ মাস বয়সী হুমায়রা মারা যান|
এর মধ্যে আরিফ সুনামগঞ্জের দিরাই উপজেলার মাটিয়াপুর গ্রামের ও তৌফিক সুনামগঞ্জ সদরের গাগটিয়া গ্রামের বাসিন্দা| তবে মারা যাওয়া হুমায়রার ঠিকানা তাৎক্ষনিকভাবে জানা যায়নি| এনিয়ে সিলেটে হাম উপসর্গ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯ জনে|
শুক্রবার রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির|
তিনি জানান, ১০ মাস বয়সী আরিফ হাম ও ব্রঙ্কোনিউমোনিয়ার সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছিল| পরে তার পেটে ব্যথা, কালো মল এবং নাক দিয়ে কালো রঙের তরল পদার্থ বের হতে শুরু করে| শিশুটির খিটখিটে আচরণ, প্রচণ্ড জ্বর এবং শকের লক্ষণ দেখা যায়| এটি হেমোরেজিক হাম বা ‘ব্ল্যাক হাম’ হতে পারে| পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে| অপরদিকে সন্ধ্যা ৮টায় মারা যাওয়া তৌফিক ও ৯টায় মারা যাওয়া হুমায়রা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন|
¯^াস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে ১০ জনের শরীরে হাম বা রুবেলা রোগ শনাক্ত হয়েছে| এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৮ জন|
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৭ জনের শরীরে হাম ও রুবেলা শনাক্ত হয়েছে| এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৪ জন, সুনামগঞ্জে ২০ জন এবং সিলেটে ১৬ জন|
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৫৮ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন| এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১১ জন, জালালাবাদ রাগিব রাবেয়া হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১ জন, মা ও শিশু হাসপাতালে ১ জন, জগন্নাথপুরে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও শান্তিগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ৩ জন ভর্তি হয়েছেন|
বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১৬০ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন| এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ৮৩ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, রাগিব রাবেয়া হাসপাতালে ৩ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন, পার্কভিউ হাসপাতালে ১ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ২ জন, কানাইঘাট উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ১ জন, শান্তিগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিশ্বম্ভরপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৪ জন, জামালগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ১ জন, জগন্নাথপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ জন, বানিয়াচং উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ১ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২০ জন ভর্তি রয়েছেন|
¯^াস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, সিলেটে এখন পর্যন্ত ৯ শিশুর মৃত্যু দুঃখজনক| সিলেটে হাম টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে| এতে আক্রান্ত ও মৃত্যুর হার কমে আসবে| তবুও অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে|





