সিলেটে নতুন বাস ভাড়া কার্যকর কাল থেকে
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪৪:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার থেকে নতুন বাস ভাড়ার সিদ্ধান্ত কার্যকর হলেও সিলেট অঞ্চলের সকল রুটে এখনো পুরোনো ভাড়াতেই যাত্রী পরিবহন করা হচ্ছে| আগামীকাল রোববার থেকে নতুন ভাড়া কার্যকর হতে পারে বলে প্রত্যাশা করছেন সিলেটের পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ|
ˆবশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গত বুধবার দেশের গণপরিবহনে কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে| সরকার ও পরিবহন নেতৃবৃন্দ মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন|
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে নতুন ভাড়ার তালিকা হাতে পেলেই আগামী এক-দুই দিনের মধ্যে এটি কার্যকর করা হবে| তবে জ্বালানির দাম বৃদ্ধির তুলনায় ভাড়া বাড়ানো যথেষ্ট হয়নি বলেও তারা মনে করছেন|
সরেজমিনে দেখা গেছে, সিলেট-হবিগঞ্জ, সিলেট-মৌলভীবাজার এবং সিলেট-ঢাকা রুটে এখনো ভাড়া বৃদ্ধির কোনো প্রভাব পড়েনি| এসব রুটে যাত্রীদের কাছ থেকে আগের নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে| এতে একদিকে যাত্রীরা ¯^স্তি প্রকাশ করলেও, অন্যদিকে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে| যাত্রীরা জানান, ভাড়া না বাড়ানো আপাতত তাদের জন্য ¯^স্তিদায়ক হলেও বিভিন্ন রুটে ভিন্ন ভিন্ন ভাড়া কার্যকর থাকায় বিভ্রান্তি ˆতরি হচ্ছে| দ্রুত সারা দেশে একই নিয়মে ভাড়া কার্যকর করার দাবি জানিয়েছেন তারা|
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবেদ সুলতানা তারেক বলেন, নতুন ভাড়া কার্যকর করার বিষয়ে এখনো স্পষ্ট নির্দেশনা ও তদারকি না থাকায় আপাতত এ রুটে পুরোনো ভাড়াতেই চলাচল অব্যাহত রয়েছে| বিআরটিএ থেকে ভাড়ার তালিকা পাওয়ার পর আগামী এক-দুই দিনের মধ্যেই নতুন ভাড়া কার্যকর করা হবে|
তবে জ্বালানি তেলের দাম যে হারে বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া সমš^য় করা হয়নি বলে মন্তব্য করেন তিনি| মালিকপক্ষের দাবি ছিল কিলোমিটারপ্রতি ২৮ পয়সা ভাড়া বাড়ানোর| সে অনুযায়ী প্রস্তাবও দেওয়া হয়েছিল| কিন্তু শেষ পর্যন্ত ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত হওয়ায় পরিবহন মালিকদের ক্ষতির মুখে পড়তে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি|
কদমতলী এনা বাস কাউন্টারের জিএম গোলাম মোস্তফা জানান, সিলেট-ঢাকা রুটে এখন পর্যন্ত আগের ভাড়ায় ৬৭০ টাকায় যাত্রী পরিবহন হচ্ছে| নতুন ভাড়া কার্যকরের গেজেট এখনো পাওয়া যায়নি| রোববার নাগাদ নতুন ভাড়া কার্যকরের কথা শুনেছি|
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, কেন্দ্রীয়ভাবে ভাড়া সমš^য়ের একটি সিদ্ধান্ত হয়েছে| তবে সিলেটে এখনো কার্যকর হয়নি| দুরপাল্লার পাশাপাশি আন্তঃজেলা রুটে ভাড়া সমš^য় নিয়ে এখনো পর্যালোচনা চলছে| আশা করছি রোববার থেকে নতুন ভাড়া কার্যকর করা হতে পারে|





