ভোলাগঞ্জ ফাঁড়িতে সজনে বাগান রোপণ
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৬, ৯:২৯:৩৪ অপরাহ্ন

oplus_0
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: পুলিশ সার্বক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত থাকলেও সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ নিয়মিত কাজের পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে| পরিবেশ উন্নয়ন ও সবুজায়নের লক্ষ্যে দায়িত্বরত কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান সাজনা গাছ রোপন করেছেন|
শনিবার দুপুর ১২টায় সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি ক্যাম্পাসে পরিবেশবান্ধব ও পুষ্টিকর প্রায় শতাধিক সাজনা গাছের চারা রোপণ করা হয়|
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ| আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক নুর মিয়া| চারা রোপণ শেষে মোনাজাত পরিচালনা করেন ভোলাগঞ্জ আদর্শ গ্রামের সাবেক ইমাম মাওলানা বুরহান উদ্দিন|
কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিলাল হোসেন বলেন, সজনে একটি অত্যন্ত উপকারি ও ঔষধি গুণসম্পন্ন গাছ| এর পাতা, ফুল ও ফল পুষ্টিগুণে ভরপুর এবং মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে| সাধারণ মানুষের পুষ্টি চাহিদা পূরণে সজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে|
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান জানান, এই উদ্যোগটি ফাঁড়ি এলাকায় পুষ্টিকর সবজির প্রাপ্যতা কিছুটা হলেও নিশ্চিত করার পাশাপাশি এলাকার পরিবেশগত সৌন্দর্য বৃদ্ধি ও জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা ˆতরিতে সহায়তা করবে|





