শাবিতে প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৬, ৮:৩০:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘অ্যাক্রেডিটেশন ডকুমেন্টেশন, প্রস্তুতি এবং মূল্যায়ন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বিশ^বিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়| বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে|
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন| রিসোর্স পার্সন হিসেবে ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস. এম. কবির|






