জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

বিজ্ঞপ্তি ছাড়াই ইসলামী ব্যাংকে ১০ হাজার জনবল নিয়োগ দেয় এস আলম


প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৬, ৮:৩৩:২০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : তৎকালীন আওয়ামীলীগ সরকারের আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামী ব্যাংক দখলের পর ৭ বছরে কোনো বিজ্ঝঞপ্তি ও পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে ১০ হাজার জনবল নিয়োগ দেয় বিতর্কিত এস আলম গ্রুপ| যা দেশের ব্যাংকিং খাতের সুশাসন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে|
বাংলাদেশ ব্যাংক ও চারটি অডিট প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুসারে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ১০ হাজার ৮৩২ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে| এর মধ্যে ৮ হাজার ৫৪২ জনকে জাতীয় ˆদনিকে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেওয়া হয়| এই প্রক্রিয়াকে ˆবধতা দিতে ব্যাংকের নিয়োগ নীতিমালায়ও পরিবর্তন আনা হয়েছিল|
এস আলম গ্রুপ যখন নিয়ন্ত্রণ নেয়, তখন ব্যাংকটির জনবল ছিল ১৩ হাজার ৫১৫ জন| সাত বছরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ হাজার ৭০৬ জনে| এই সময়ে প্রায় ২ হাজার কর্মকর্তা অবসরে গেলেও মোট নিয়োগ দেওয়া হয় ১২ হাজার ৩৮৬ জনকে| এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ নিয়োগ হয়েছে কোনো ধরনের পাবলিক বিজ্ঞপ্তি ছাড়াই|
নিয়োগ প্রক্রিয়ায় সবচেয়ে বিতর্কিত দিকগুলোর একটি হলো আঞ্চলিক ˆবষম্য| অডিট প্রতিবেদনে দেখা গেছে, মোট নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় ৮ হাজার ১০৪ জনই চট্টগ্রাম জেলার বাসিন্দা| এর মধ্যে শুধু পটিয়া উপজেলারই রয়েছেন ৫ হাজার ১৪৮ জন|
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, ২০১৭ সালে চট্টগ্রামে ব্যাংকটির জনবল ছিল ৮১১ জন| ২০২৪ সাল নাগাদ সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৮৫৮ জনে—প্রায় ৮৭০ শতাংশ বৃদ্ধি| অন্যদিকে পটিয়ায় জনবল মাত্র ৪২ জন থেকে বেড়ে ৪ হাজার ৩৩১ জনে পৌঁছেছে—যা ১০ হাজার শতাংশেরও বেশি বৃদ্ধি|
প্রবেশনারি অফিসার নিয়োগ প্রক্রিয়াতেও বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে| ২০১৯ সালের ২৪তম ব্যাচে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই ৮৪০টি সিভি সংগ্রহ করা হয়| লিখিত পরীক্ষায় অংশ নেন ৭৬৩ জন, যেখানে পাশ ন¤^র ছিল ৫০ শতাংশ| কিন্তু মাত্র ৩৬ জন এই মানদণ্ড পূরণ করেন| এরপর মানদণ্ড শিথিল করে মাত্র ২০ শতাংশ ন¤^র পাওয়া ৫৫২ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়| এমনকি ১২ জনকে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি অন্তর্ভুক্ত করা হয়| এই ব্যাচের প্রার্থীদের ১০০ শতাংশই চট্টগ্রাম অঞ্চলের ছিলেন|
২০২১ সালের ২৫তম ব্যাচের ক্ষেত্রে অডিট প্রতিবেদন বলছে, চট্টগ্রামের ১১৭ জন প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য মৌখিক পরীক্ষার ন¤^র ২৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়| ফলে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত ১৫০ জনের মধ্যে ১১০ জনই চট্টগ্রামের—অর্থাৎ ৭৩ শতাংশ|
একইভাবে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল) ও (ক্যাশ) পদেও প্রচলিত নিয়ম ভেঙে নিয়োগ দেওয়া হয়| ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে টিএও (জেনারেল) পদে ২ হাজার ২৩২ জন ও টিএও (ক্যাশ) পদে ২ হাজার ৮২৮ জন নিয়োগ পান—যাদের অধিকাংশ বিজ্ঞপ্তি ছাড়াই নির্বাচিত| অডিট কর্মকর্তারা বলছেন, এই ধরনের নিয়োগে মেধা যাচাইয়ের প্রক্রিয়া কার্যত ভেঙে পড়ে|
এছাড়া ব্যাংকের গুরুত্বপূর্ণ পদগুলোতেও এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান—যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, রিলায়েন্স ফাইন্যান্স এবং পদ্মা লাইফ ইন্স্যুরেন্স থেকে ৪৩৯ জনকে নিয়ে আসা হয়| এর মধ্যে ১৯৩ জন নিয়োগ পান কোনো বিজ্ঞপ্তি ছাড়াই|
বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে বলা হয়েছে, এ ধরনের নিয়োগের ফলে ব্যাংকের আন্তঃজেলা ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে| দেশের অন্যান্য অঞ্চলের প্রার্থীরা কার্যত প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন| ইসলামি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন জসিম বলেন, তদন্তে এস আলম আমলের নিয়োগ প্রক্রিয়ার গুরুতর ত্রুটিগুলো বেরিয়ে এসেছে| তিনি বলেন, ওই সময়ে কোনো বিজ্ঞপ্তি, লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে এবং একটি নির্দিষ্ট অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে|

শেষ পাতা এর আরও খবর
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

সর্বশেষ সংবাদ
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top