প্রধানমন্ত্রীর পক্ষে শাহজালাল মাজারে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৬, ৮:১৬:০২ অপরাহ্ন

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ৭০৭তম ওরস উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাজারে গিলাফ ছড়ানো হয়েছে| বুধবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এ গিলাফ ছড়ান|
গিলাফ ছড়ানো শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়| এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়| পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়| প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুও কামনা করা হয়|
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে গিলাফ পাঠানো হয়েছে| আমি তাঁর প্রতিনিধি হিসেবে তা মাজারে ছড়িয়েছি| তিনি আরও বলেন, দেশ পরিচালনায় সরকারকে সহযোগিতা করতে হবে| জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার দেশের কল্যাণে কাজ করছে| একটি পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন|
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজ¯^ কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ সজিব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা|
উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে বার্ষিক ওরস উপলক্ষে গিলাফ ছড়ানোর এই আয়োজন একটি দীর্ঘদিনের ঐতিহ্য| প্রতি বছর জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখে অনুষ্ঠিত ওরসের সূচনালগ্নে গিলাফ ছড়ানোর মাধ্যমে মূল কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়| বিজ্ঞপ্তি






