সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি রোববার
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৬, ৯:১১:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২৬-২৭ শিক্ষাবষের্র স্নাতক ১ম বর্ষে ভর্তি শুরু হচ্ছে আগামী রোববার (১০ মে)| ওই দিন সকাল ৯টায় কলেজের প্রশাসনিক ভবনে এই ভর্তি কার্যক্রম শুরু হবে| কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৮০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে|
ভর্তি কমিটি জানায়, ভর্তির জন্য নির্বাচিত মেধা তালিকায় (সাধারণ র্যাঙ্ক) মেধাক্রম ১ থেকে ১৯৮, মুক্তিযোদ্ধা সন্তান কোটায় মেধাক্রম ১, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সন্তান কোটায় মেধাক্রম ১ থেকে ৩ ও চা শ্রমিক সন্তান কোটার মেধাক্রম ১ পজিশনধারীরা ভর্তির জন্য উপস্থিত থাকবেন| ভর্তির সময় শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট দুই কপি করে ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি ও ভর্তির জন্য নির্ধারিত ১৪ হাজার টাকা সঙ্গে নিয়ে আসতে হবে| এছাড়া কোটায় আবেদনকারীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট ও পিতামাতার সঙ্গে শিক্ষার্থীর সর্ম্পকযুক্ত প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে| ভর্তির সময় এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা নেওয়া হবে বলেও জানায় কমিটি|






