জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

শাবিতে ছাত্রদলের দাবির মুখে তদন্ত কমিটি গঠন


প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৬, ৮:৪১:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী ঘটনায় আবাসিক হলে ছাত্রলীগের দলীয় কোটায় আসন পাওয়া শিক্ষার্থীদের হল ত্যাগে বাধ্য করার ঘটনায় ছাত্রদলের দাবির মুখে তদন্ত কমিটি গঠন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ| মঙ্গলবার (১২ মে) বিশ^বিদ্যালয়ের অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়|
এতে বলা হয়, ২০২৪ সালের ২৬ আগস্ট শাবিপ্রবির আবাসিক হল থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনার বিষয়ে নিম্নোক্ত তদন্ত কমিটি গঠন করা হলো| ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরীকে আহবায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে| কমিটিতে সদস্য হিসেবে রয়েছে প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ ও ফাতিমাতুজ জাহরা হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসমত আরা| জাতীয়তাবাদী ছাত্রদলের দাবির মুখে এই কমিটি গঠন করা হয়েছে|
২০২৪ আগস্ট পূর্ববর্তী ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগ কোটায় হলে সিট পেতেন শিক্ষার্থীরা| যাদের বেশিরভাগই ছিল ছাত্রলীগের নেতাকর্মী| দলীয় প্রভাব খাটিয়ে হলে ভর্তি ছাড়াই বছরের পর বছর ফ্রি থাকতেন ছাত্রলীগের নেতাকর্মীরা| সেই ‘ছাত্রলীগ’ আবাসিক শিক্ষার্থীদের জোর করে হল থেকে বের করে দেওয়ার ঘটনায় জড়িতদের বিচার দাবি করে গত বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বরাবর স্মারকলিপি প্রদান করে শাবিপ্রবি ছাত্রদল| এসময় উপস্থিত শাবিপ্রবি ছাত্রদল সভাপতি রাহাত জামান, সিনিয়র সহ-সভাপতি সোহাগ মাহমুদ, সাধারণ সম্পাদক নাঈম সরকার প্রমুখ| ছাত্রদলের স্মারকলিপি দেওয়ার ৫ দিনের মাথায় তদন্ত কমিটি গঠন করলো কর্তৃপক্ষ|
ছাত্রদলের স্মারকলিপিতে বলা হয়, ‘২০২৪ সালের ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে অবস্থানরত সচেতন শিক্ষার্থীদের কোনো উসকানি ছাড়াই অযৌক্তিকভাবে কতিপয় দুষ্কৃতকারী শিক্ষার্থী এবং ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখার কিছু সহযোগী মিলে জোরপূর্বক হল ত্যাগে বাধ্য করে| এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা, ¯^াভাবিক শিক্ষাব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশের ওপর মারাত্মক হুমকি¯^রূপ| এ ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের লক্ষ্যে একটি নিরপেক্ষ ও ¯^চ্ছ তদন্ত কমিটি গঠন করা এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট ছাত্র নামধারী কুচক্রীদের যথাযথভাবে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি|
তথ্য মতে, ২০২৪ সালের ২৬ আগস্ট শাবিপ্রবির আবাসিক হলে ছাত্রলীগের দোসর রয়েছে-এমন অভিযোগ এনে হল ছাড়তে দফায় দফায় আলটিমেটাম দেন স্থানীয় এলাকাবাসী| পরবর্তী সময়ে এলাকাবাসীর তোপের মুখে আবাসিক হল ছাড়তে বাধ্য হন ছাত্রলীগ সমর্থিত এসব শিক্ষার্থীরা| ওই সময় প্রশাসনিক শূন্যতায় কোনো প্রদক্ষেপ নেওয়া হয়নি| পরে নতুন প্রশাসন নিয়োগ হলে শিক্ষার্থীদের নতুন করে মেধা ও আর্থিক সংকট বিবেচনায় হলে সিট বরাদ্দ দেওয়া হয়|
এ বিষয়ে শাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ২৬ আগস্ট কতিপয় স্থানীয় কিছু দুষ্কৃতকারী এবং শিবিরের নেতাকর্মীরা মিলে সাধারণ শিক্ষার্থীদের হুমকি-ধমকি দিয়ে আবাসিক হল থেকে জোরপূর্বক বের করে দিয়েছিল| এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের একটি কালো অধ্যায়| এই ঘটনায় যারা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা তাদের বিচার চাই|
অভিযোগের বিষয়ে শাবিপ্রবি শিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, ছাত্রদল আজকে ছাত্রশিবিরকে জড়িয়ে যে অভিযোগ ও মিথ্যাচার করেছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত| ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রলীগের একটি অংশ হল গুলোতে সক্রিয় ছিল| এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে হল ছাড়ার আল্টিমেটাম দেয়| পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় সচেতন শিক্ষার্থী, শিক্ষক ও সমš^য়কদের অনুরোধে হল ত্যাগ করতে বলা হয়| সে সময় বর্তমান প্রো-ভিসিও ¯^য়ং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন|
গত ৭ মে এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, হল থেকে শিক্ষার্থীদের বের করার ঘটনায় জড়িতদের বিচার চেয়ে ছাত্রদল আমার কাছে একটি স্মারকলিপি দিয়েছে| তারা ৪৮ কর্মঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে| এ বিষয়ে আমরা কাজ চালিয়ে যাব|

শেষ পাতা এর আরও খবর
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

সর্বশেষ সংবাদ
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top