সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৬, ৮:৪৩:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে অপেক্ষামাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে আগামীকাল বৃহস্পতিবার| কলেজের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের প্রশাসনিক ভবনে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টায় সাক্ষাৎকারের জন্য নির্বাচিত ২০৩ থেকে ২৪১ পর্যন্ত ক্রমধারীরা ভর্তির জন্য উপস্থিত থাকবেন| গত ১০ মে তিনটি বিভাগে মোট ১৮০টি আসনের বিপরীতে ১৫২ জন শিক্ষার্থী ভর্তি হয়| আসন ফাঁকা রয়েছে ২৮টি| ভর্তির সময় শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট দুই কপি করে ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি ও ভর্তির জন্য নির্ধারিত ১৪ হাজার টাকা সঙ্গে নিয়ে আসতে হবে| এছাড়া কোটায় আবেদনকারীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট ও পিতামাতার সঙ্গে শিক্ষার্থীর সর্ম্পকযুক্ত প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে| ভর্তির সময় এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা নেওয়া হবে বলেও জানানো হয়|






