জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

১২ সংসদে বেসরকারি বিল পাস ৯টি


প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৬, ৮:৪৪:৩১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জাতীয় সংসদে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নন এমন সংসদ সদস্যদের (এমপি) বেসরকারি সদস্য বলা হয়| তাঁরা যেসব বিল পেশ করেন, তা বেসরকারি বিল হিসেবে পরিচিত| ¯^াধীন বাংলাদেশে ১৯৭৩ সালের প্রথম সংসদ থেকে দ্বাদশ সংসদ পর্যন্ত বেসরকারি সদস্যদের উপস্থাপিত ৯টি বিল পাস হয়েছে| এর মধ্যে একটি বিরোধী দলের সদস্যের, বাকি আটটি ক্ষমতাসীন দল বা জোটের সংসদ সদস্যদের আনা বিল| মঙ্গলবার (১২ মে) জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির প্রথম ˆবঠকে এমন বিবরণী তুলে ধরা হয় বলে জানা গেছে|
সূত্র বলছে, অতীতের ১২টি সংসদের মধ্যে প্রথম, ষষ্ঠ এবং দ্বাদশ সংসদে বেসরকারি সদস্যরা কোনো বিল উত্থাপন করেননি| এর মধ্যে ষষ্ঠ জাতীয় সংসদের মেয়াদ ছিল মাত্র ১২ দিন| প্রথম জাতীয় সংসদের মেয়াদ ছিল ২ বছর ৭ মাস এবং দ্বাদশ জাতীয় সংসদের মেয়াদ ছিল ৬ মাস ৮ দিন|
বিবরণী সূত্রে জানা গেছে, দ্বিতীয় জাতীয় সংসদে প্রথমবারের মতো বেসরকারি সদস্যরা ৪৭টি বিল আনেন| এর মধ্যে ২০টি উত্থাপিত হয় এবং পাস হয় দুটি| এই দুটি বিল তুলেছিলেন বিএনপির এমপি দৌলতননেছা খাতুন এবং মুসলিম লীগের এমপি আওছাফুর রহমান|
তৃতীয় সংসদে পাঁচটি বিল আনেন বেসরকারি সদস্যরা| এর মধ্যে বাংলা ভাষা প্রচলন আইন-১৯৮৭ পাস হয়, যা উত্থাপন করেন জাতীয় পার্টির টি আই এম ফজলে রাব্বী চৌধুরী| চতুর্থ সংসদে ছয়টি বিল আনেন বেসরকারি সদস্যরা| এর মধ্যে দুটি উত্থাপিত হলেও পাস হয়নি কোনোটি| পঞ্চম সংসদে আনা ৭৪টি বিলের মধ্যে ১২টি উত্থাপন করা হয়, যার মধ্যে বিএনপির সংসদ সদস্য ফরিদা রহমানের বিল পাস হয়|
সপ্তম সংসদে আনা ৫১টি বেসরকারি বিলের মধ্যে ৯টি সংসদে উত্থাপিত হয়| এর মধ্যে আওয়ামী লীগের দেওয়ান ফরিদ গাজীর আনা জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন, ২০০১ পাস হয়| অষ্টম জাতীয় সংসদে আনা ৫৪টি বেসরকারি বিলের মধ্যে ৯টি উত্থাপিত হয়| বিএনপির সংসদ সদস্য সামসুল আলম প্রামাণিকের আনা জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন (রহিতকরণ) আইন-২০০২ পাস হয়|
নবম জাতীয় সংসদে সর্বশেষ বেসরকারি সদস্যদের আনা তিনটি বিল পাস হয়| এর মধ্যে দুটি ছিল আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরীর, বাকিটা আওয়ামী লীগ নেতৃত্বাধীন তৎকালীন মহাজোটের শরিক জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর| ওই সংসদে বেসরকারি সদস্যদের ২১টি বিল আনা হলেও উত্থাপন হয় ১৪টি| দশম সংসদে আনা ১৬টি বেসরকারি বিলের মধ্যে ৫টি উত্থাপিত হয় এবং একাদশ জাতীয় সংসদে আনা ১০টি বেসরকারি বিলের মধ্যে একটি উত্থাপিত হয়| এগুলোর কোনোটিই পাস হয়নি|
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ শুরু হয়ে শেষ হয়েছে গত ৩০ এপ্রিল| প্রথম দিনের ˆবঠকে ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটি গঠন করা হয়| যেখানে কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের এমপি মো. শাহজাহানকে| বিএনপির এই এমপির সভাপতিত্বে কমিটির প্রথম ˆবঠক মঙ্গলবার (১২ মে) জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়েছে বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়|
ˆবঠকে বেসরকারি সদস্যদের বিলের খসড়া প্রস্তুতকরণে সংসদ সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটকে সচেষ্ট হওয়ার সুপারিশ করে কমিটি| কমিটির সভাপতি মো. শাহজাহান ছাড়াও ˆবঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, আমানউল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, তাহসিনা রুশদীর, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী এবং নূরুল ইসলাম|

শেষ পাতা এর আরও খবর
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

সর্বশেষ সংবাদ
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top