বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে সিলেট হার্ট ফাউন্ডেশনে সভা
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৬, ৭:৫৬:০৬ অপরাহ্ন

অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের ফলে হৃদরোগ, স্ট্রোক অন্ধত্ব ও কিডনি নষ্টের মত মারাত্মক সমস্যা হতে পারে| উচ্চ রক্তচাপ থেকে বেঁচে থাকতে হলে আমাদের কায়িক পরিশ্রম এবং দুশ্চিন্তামুক্ত থাকতে হবে| যাদের এখনও উচ্চ রক্তচাপ হয়নি তাদের প্রত্যেককে সচেতন হতে হবে| এই অসংক্রামক ব্যাধি থেকে বেঁচে থাকতে হলে জীবনযাত্রার মান পরিবর্তন ও খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে| রোববার বিশ^ উচ্চ রক্তচাপ দিবস ২০২৬ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট আয়োজিত মুক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের সহ সভাপতি প্রফেসর ডা. এম এ আহবাব এ কথা বলেন|
অনুষ্ঠানে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃক বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৬ উদ&যাপনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শোয়েব আহমেদ মতিন| ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর যুগ্ম সম্পাদক আবু তালেব মুরাদ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুল বাছির|
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সহ-সভাপতি প্রফেসর ডা. সুধাংশু রঞ্জন দে, প্রফেসর ডা. মো. আলতাফুর রহমান, জামিল আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ সহিদ আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক প্রফেসর ডা. মো. আব্দুস সালাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট এর সিনিয়র কনসালটেন্ট ডা. ফারজানা তাজিন, জুনিয়র কনসালটেন্ট ডা. পিয়া বড়াল, বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমের সিলেট এর সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. দেব দুলাল দে পরাগ|
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর স্যোশাল সেক্রেটারী আব্দুল মালিক জাকা, হাসপাতালের সহকারী পরিচালক ডা. আলাউদ্দিন আহমেদ, সহকারী প্রশাসনিক কর্মকর্তা উম্মতে মো. সারওয়াত, বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমের সিলেট এর লজিষ্টিক অফিসার মো. কৌশিক খান ও ফিল্ড অফিসার আবীর মো. মুমিত প্রমুখ|
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. মোঃ আব্দুল মুনিম চৌধুরী|
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে ঐ দিন সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর আয়োজনে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়| এই উপলক্ষে ১৭ মে থেকে ২৩ মে ২০২৬ পর্যন্ত সপ্তাহ ব্যাপী সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত সাধারণ জনগণের ফ্রি উচ্চ রক্তচাপ নির্ণয় এবং সেবা প্রদান করা হবে| বিজ্ঞপ্তি





