জামালগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৬, ৭:৫৫:০৯ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে| এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম| জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিবেশবাদী বেসরকারী সংগঠন সেন্টার ফর ন্যাচারাল রির্সোস স্টাডিজ সিএনআরএস এর যৌথ আযোজনে ও স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সহযোগিতায় সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আ¤ি^য়া আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ আজগার আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিজুস কান্তি মজুমদার, জামালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ বিজয় সিংহ, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুসন চক্রবর্তী, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, বীর মুক্তিযুদ্ধা শ্রীকান্ত তালুকদার, ফেনারবাঁক ইউপির প্যানেল চেয়ারম্যান একলিমুর রেজা চৌধুরী, সি এন আর এস এর কর্মকর্তা সৌরভ রায়, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ প্রমুখ|
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বেবী রানী তালুকদার, সিএসআরএস এর এফএফ মো. কামরুল ইসলাম, এফ এফ সানিরা সুলতানা চৌধুরী, ইউসি মো. জসিম উদ্দিন তালুকদারসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মীবৃন্দ|




